দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দেশটির স্থানীয় সম্প্রচারমাধ্যম কমপাস টিভি মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
দমকল বাহিনী জানায়, আগুন লাগার পর ভবনটির ভেতরে বহু লোক আটকে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধারকাজ চলছে এবং আটকে থাকা মানুষদের বের করে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা।
ভবনটি টেরা ড্রোন ইন্দোনেশিয়ার কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো। প্রতিষ্ঠানটি খনি, কৃষি ও অন্যান্য খাতে আকাশপথে তথ্য সংগ্রহ ও নজরদারির জন্য বিভিন্ন ধরনের ড্রোন সরবরাহ করে। তাদের ওয়েবসাইট অনুযায়ী, প্রতিষ্ঠানটি জাপানের টেরা ড্রোন করপোরেশনের অর্থায়নে প্রতিষ্ঠিত।
কমপাস টিভির প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ডজনখানেক দমকলকর্মী ভবনের ভেতর আটকে থাকা মানুষদের উদ্ধারে ছুটে বেড়াচ্ছেন। কয়েকজনকে বডি ব্যাগ বহন করতেও দেখা গেছে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
এমএস/