দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের মুদ্রা রিয়াল সোমবার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। খোলা বাজারে এক ডলারের বিপরীতে রিয়ালের দর প্রায় ১২ লাখ ৫০ হাজারে পৌঁছায় বলে তাসনিমসহ দেশটির বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে।
২০১৮ সালে রিয়ালের দর ছিল প্রতি ডলারে প্রায় ৫৫ হাজার। সেই সময় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। তেল রপ্তানি ও বৈদেশিক মুদ্রায় প্রবেশাধিকার সীমিত করতেই ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। ইরানি গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক অর্থনৈতিক উদারীকরণ নীতি খোলা বাজারে অতিরিক্ত চাপ তৈরি করেছে।
ইরানে সাধারণ মানুষ খোলা বাজার থেকে ডলার কিনলেও ব্যবসায়িক লেনদেনে সরকার নিয়ন্ত্রিত দর ব্যবহার করা হয়। তবে সম্প্রতি সরকার আমদানিকারকদের প্রয়োজনীয় পণ্য আনার ক্ষেত্রে খোলা বাজার থেকে ডলার কেনার অনুমতি দিয়েছে। এতে বাজারে চাপ আরও বেড়েছে এবং ডলারের দাম বৃদ্ধি পেয়েছে বলে ফার্স বার্তা সংস্থা জানিয়েছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে ইরানের অর্থনীতি ১.৭ শতাংশ এবং ২০২৬ সালে ২.৮ শতাংশ সংকুচিত হতে পারে। দেশটিতে মুদ্রাস্ফীতিও বাড়ছে। অক্টোবর মাসে মুদ্রাস্ফীতি ৪৮.৬ শতাংশে পৌঁছেছে, যা ৪০ মাসের মধ্যে সর্বোচ্চ।
এ অবস্থার মধ্যেই ইরানগত মাসে জানিয়েছে, ডিসেম্বর থেকে নির্দিষ্ট শর্তে জ্বালানির দাম বাড়ানো হবে। বিশেষ করে যারা মাসে ১০০ লিটারের বেশি জ্বালানি ব্যবহার করেন, তাদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব বেশি পড়বে।
সূত্র: রয়টার্স
এমএস/