দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংলিশ চ্যানেলে ঢুকে পড়া দুই রুশ যুদ্ধজাহাজকে আটকায় ব্রিটিশ রয়্যাল নেভি। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
গত দুই সপ্তাহে রুশ করভেট ‘স্টোইকি’ এবং ট্যাংকার ‘ইয়েলন্যা’ ডোভার প্রণালী পেরিয়ে পশ্চিম দিকে যেতে থাকলে ব্রিটিশ নৌজাহাজ এইচএমএস সেভার্ন তাদের ঠেকিয়ে নজরদারি শুরু করে।
এর আগে গত সপ্তাহে স্কটল্যান্ড উপকূলে রুশ গোয়েন্দা জাহাজ ‘ইয়ান্তার’ দেখা যায় এবং এটি আরএএফ পাইলটদের নজরদারি বিঘ্নিত করতে লেজার ব্যবহার করে। প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি ঘটনাটিকে ‘অত্যন্ত বিপজ্জনক’ বলে রাশিয়াকে সতর্ক করেন—‘আমরা সব দেখি, জানি, এবং প্রস্তুত আছি।’
যুক্তরাজ্য জানায়, রুশ জাহাজদ্বয়কে আটকানোর পর নজরদারির দায়িত্ব ব্রিটানির উপকূলে ন্যাটোর একটি মিত্র দেশের কাছে হস্তান্তর করা হয়। এইচএমএস সেভার্ন দূর থেকে পর্যবেক্ষণ চালিয়ে যায় এবং যেকোনো অস্বাভাবিক অবস্থার জন্য প্রস্তুত থাকে।
এ বছরই দ্বিতীয়বার স্টোইকিকে ব্রিটিশ জলসীমায় দেখা গেল। গত মে মাসে রুশ যুদ্ধজাহাজটি স্পার্টা–৪ এবং জেনারেল স্কোবেলেভ-এর সঙ্গে ইংলিশ চ্যানেল অতিক্রম করলে রয়্যাল নেভি এবং ফ্লাইং টাইগারস নামে পরিচিত ৮১৪ স্কোয়াড্রন তা অনুসরণ করে।
প্রতিরক্ষা মন্ত্রী জন হিলি বলেন, যুক্তরাজ্যের জলসীমায় রুশ কার্যক্রম বেড়ে যাওয়া স্পষ্ট করে যে ইউরোপজুড়ে রাশিয়ার ‘আক্রমণাত্মক আচরণ’ বাড়ছে, যা শুধু ইউক্রেন নয়, গোটা ইউরোপকে প্রভাবিত করছে।
সূত্র: বিবিসি
এমএস/