• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

জেনেভা আলোচনার পর যুক্তরাষ্ট্র–ইউক্রেন শান্তি পরিকল্পনায় অগ্রগতির ইঙ্গিত

আন্তর্জাতিক ডেস্ক
  ২৪ নভেম্বর ২০২৫, ১৭:২২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানিয়েছে, জেনেভায় হওয়া আলোচনায় দুই দেশ একটি ‘হালনাগাদ ও পরিমার্জিত শান্তি কাঠামো’ তৈরি করেছে। আগামী কয়েক দিন এই পরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেনেভায় হওয়া বৈঠক ‘খুবই ফলপ্রসূ’ হয়েছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, পরিকল্পনায় ‘অসাধারণ অগ্রগতি’ হয়েছে, তবে রাশিয়ার সামনে চূড়ান্ত প্রস্তাব দেওয়ার আগে এখনো কিছু কাজ বাকি।

গত সপ্তাহে লিক হওয়া এই পরিকল্পনার খসড়া রাশিয়া সতর্কভাবে স্বাগত জানালেও ইউক্রেন ও ইউরোপের নেতারা সমালোচনা করেন, কারণ তাদের চোখে তা ক্রেমলিনের পক্ষে ঝুঁকে ছিল। তবে রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার বলেন, জেনেভায় যুক্তরাষ্ট্র–ইউক্রেন বৈঠকের ফল নিয়ে তারা এখনো কোনো তথ্য পাননি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিম ‘আমাদের বক্তব্য শুনছে’—এ রকম ইঙ্গিত মিলছে। সোমবার সুইডেনের সংসদে বক্তৃতায় তিনি বলেন, এটি ইউক্রেনের জন্য ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’।

জেলেনস্কি বলেন, ‘পুতিন যা দখল করেছেন, তার আইনগত স্বীকৃতি চান। ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্বের নীতি ভাঙতে চান। এটিই বড় সমস্যা।’ তিনি আরও বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট শুধু ইউক্রেনের নয়, গোটা বিশ্বের কাছ থেকেই এই স্বীকৃতি পেতে চান।

তিনি জানান, আলোচনায় ইউক্রেন ‘সংবেদনশীল বিষয়গুলো’—বিশেষ করে সব ইউক্রেনীয় যুদ্ধবন্দিকে মুক্ত করার দাবি—টেবিলে রাখতে সক্ষম হয়েছে। তবে ‘বাস্তব শান্তি’ পেতে এখনো আরও কাজ বাকি।

রবিবার রাতে সাংবাদিকদের রুবিও বলেন, আলোচনার মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের ২৮ দফা পরিকল্পনার যেসব বিষয়ে মতপার্থক্য আছে, সেগুলো কমিয়ে আনা—এবং তারা এতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ করেছেন। তবে যেকোনো চূড়ান্ত প্রস্তাব রাশিয়ার সামনে দেওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রেসিডেন্টদের অনুমোদন লাগবে।

এদিকে বৈঠকে অগ্রগতির খবর আসার কয়েক ঘণ্টা আগে প্রেসিডেন্ট ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেনের নেতারা যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার জন্য ‘শূন্য কৃতজ্ঞতা’ দেখাচ্ছেন। তিনি আরও বলেন, ইউরোপ এখনো রাশিয়ার কাছ থেকে তেল কিনছে—যা ক্রেমলিনের যুদ্ধ অর্থায়নের প্রধান উৎস।

ইউরোপীয় নেতারাও বলেছেন, জেনেভার বৈঠকে কিছু অগ্রগতি হয়েছে, তবে আরও কাজ বাকি। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব বলেন, ‘বৈঠকে এগোনো গেছে, তবে এখনো বড় কিছু প্রশ্ন অমীমাংসিত।’

তিনি স্পষ্ট করেন, ইইউ বা ন্যাটোর আওতাভুক্ত যেকোনো সিদ্ধান্ত আলাদা প্রক্রিয়ায় ঐ দেশগুলোর সদস্যরাই নেবেন।

জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল জানান, বৈঠকটি ইউরোপের জন্য ‘গুরুত্বপূর্ণ সাফল্য’, কারণ ইইউ ও ন্যাটো–সম্পর্কিত বিতর্কগুলো পরিকল্পনা থেকে বাদ দেওয়া হয়েছে। তার ভাষায়, ‘ইউরোপীয় ও ইউক্রেনীয়দের মাথার ওপর দিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া চলবে না।’

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কোস্তাও জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘ইউক্রেন ও ইউরোপের স্বার্থে শান্তি আলোচনায় ঐক্যবদ্ধ ইইউ অবস্থান অত্যন্ত জরুরি।’

আরও পড়ুন

ভিয়েতনামে বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জনের মৃত্যু

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পাঁচজন নিহত

এশিয়ার একটি দেশে ১৬ বছরের কম বয়সীদের নিষিদ্ধ হচ্ছে সোশ্যাল মিডিয়া

এদিকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির নেতৃত্বে ইউরোপীয় দেশগুলো যুদ্ধ শেষ করতে একটি বিকল্প পরিকল্পনার খসড়া করেছে। তবে বিবিসি এটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি, আর রুবিওও এ ধরনের কোনো পরিকল্পনার বিষয়ে অবগত নন বলে জানান।

সূত্র: বিবিসি

এমএস/

  • ইউক্রেন
  • রাশিয়া
  • রাশিয়া
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
ট্রাম্প–হেগসেথের কড়া বার্তা: রাশিয়া ইরান-যুদ্ধে যুক্ত হলে হবে জটিল পরিস্থিতি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।