দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের শ্রীনগরের নওগাম থানায় শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় মধ্যরাতে এই বিস্ফোরণে আহত হয়েছেন প্রায় ৩০ জন। কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিস্ফোরণের সঙ্গে সঙ্গে থানার ভবন কেঁপে ওঠে এবং চারদিকে আগুন ও ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সম্প্রতি হরিয়ানার ফরিদাবাদে ‘হোয়াইট-কলার’ সন্ত্রাসী মডিউল মামলায় বড় পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত করা হয়। সেই বিস্ফোরক থানার ভেতরে সংরক্ষণ করা হয়েছিল। পুলিশ ও ফরেনসিক দল সেগুলো পরীক্ষা করার সময়ই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতে থানার চত্বরে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের মরদেহ শ্রীনগরের পুলিশ কন্ট্রোল রুমে নেওয়া হয়েছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা রয়েছে কিনা তা নিশ্চিত হতে উদ্ধারকর্মীরা এখনো অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।
তদন্তকারীরা বলেন, বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে ঘটনাস্থল থেকে প্রায় ৩০০ ফুট দূরেও মরদেহের অংশ খুঁজে পাওয়া গেছে।
এমএস/