• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

অনুমোদন পেল ইলন মাস্কের এক ট্রিলিয়ন ডলারের বেতন চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৫, ১৯:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইলন মাস্কের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বেতন চুক্তি অনুমোদন করেছে টেসলার শেয়ারহোল্ডাররা। এই চুক্তির সম্ভাব্য মূল্য প্রায় এক ট্রিলিয়ন ডলার (প্রায় ৭৬০ বিলিয়ন পাউন্ড), যা ইতিহাসে নজিরবিহীন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার টেসলার বার্ষিক সাধারণ সভায় ভোটে ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার চুক্তিটির পক্ষে মত দেন। ভোটের ফলাফল ঘোষণার পর উপস্থিত দর্শকরা করতালিতে মুখর হয়ে ওঠেন।

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে পরিচিত মাস্ক এই চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরের মধ্যে টেসলার বাজারমূল্য নাটকীয়ভাবে বাড়াতে পারলে শত শত কোটি ডলারের নতুন শেয়ার পাবেন। তিনি কোনো বেতন নেবেন না, বরং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করলে শেয়ার আকারে পুরস্কার পাবেন।

চুক্তির বিশাল অঙ্কের কারণে সমালোচনাও হচ্ছে। তবে টেসলার পরিচালনা পর্ষদের দাবি, এই চুক্তি অনুমোদিত না হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারেন— যা টেসলার জন্য বড় ক্ষতি হবে। ঘোষণার পর টেক্সাসের অস্টিনে মঞ্চে উঠে উল্লাসে নাচেন মাস্ক, দর্শকরা তার নাম ধরে স্লোগান দেন।

মাস্ক বলেন, ‘আজ আমরা টেসলার ভবিষ্যতের শুধু নতুন অধ্যায় নয়, বরং এক নতুন বই লিখতে যাচ্ছি।’

পরবর্তী ১০ বছরে মাস্ককে যেসব লক্ষ্য অর্জন করতে হবে তার মধ্যে রয়েছে—

* বছরে ২ কোটি টেসলা গাড়ি এবং ১০ লাখ রোবট সরবরাহ * টেসলার ফুল সেলফ-ড্রাইভিং ফিচারের জন্য ১ কোটি সাবস্ক্রিপশন অর্জন * এক মিলিয়ন স্বচালিত রোবোট্যাক্সি সেবা চালু করা * ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত মূল মুনাফা অর্জন * কোম্পানির বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮.৫ ট্রিলিয়নে পৌঁছানো

সব লক্ষ্য পূরণ করতে পারলে মাস্ক ৪০০ মিলিয়নের বেশি নতুন শেয়ার পাবেন, যার মোট মূল্য হবে প্রায় এক ট্রিলিয়ন ডলার।

সভায় মাস্ক আবারও তার তৈরি মানবাকৃতির রোবট ‘অপ্টিমাস’-এর কথা তুলে ধরেন। ২০২২ সালে উন্মোচিত এই রোবট ঝুঁকিপূর্ণ বা একঘেয়ে কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করতে সক্ষম। মাস্ক বলেন, ভবিষ্যতে এটি কারখানার পাশাপাশি ঘরোয়া কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে অনেক বিশ্লেষক মনে করেন, মাস্কের এই রোবট-প্রকল্প টেসলার মূল ব্যবসা— বৈদ্যুতিক গাড়ি বিক্রিতে মনোযোগ সরিয়ে নিচ্ছে।

বর্তমানে টেসলা যুক্তরাষ্ট্রে স্বচালিত গাড়ির সফটওয়্যার নিয়ে একাধিক তদন্তের মুখে রয়েছে, কারণ ওই গাড়িগুলোর কিছু দুর্ঘটনার ঘটনায় লালবাতি অমান্য করা বা ভুল লেনে ওঠার প্রমাণ মিলেছে।

গত ছয় মাসে টেসলার শেয়ারের দাম ৬২ শতাংশ বেড়েছে, যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিক্রি কমেছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান জারবার কাওয়াসাকির প্রধান নির্বাহী রস জারবার বলেন, ‘এই চুক্তি আবারও প্রমাণ করে, ব্যবসার জগতে ইলন মাস্ক এক অসাধারণ ব্যতিক্রম।’ তবে তিনি যোগ করেন, টেসলা এখনো আর্থিক সংকটে রয়েছে এবং রোবোট্যাক্সি খাতে গুগলের মালিকানাধীন ওয়েমোর মতো প্রতিষ্ঠানের কড়া প্রতিযোগিতার মুখে পড়ছে।

কয়েকটি বড় বিনিয়োগ প্রতিষ্ঠান— যেমন নরওয়ের সার্বভৌম তহবিল এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম— চুক্তিটির বিপক্ষে ভোট দিয়েছে। তবু বিপুল সংখ্যক খুচরা বিনিয়োগকারীর ভোটে এটি পাস হয়।

আরও পড়ুন

চীনের নতুন বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ উদ্বোধন

চীনের ক্ষেপণাস্ত্র উৎপাদনে ব্যাপক বৃদ্ধি, শুরু হয়েছে নতুন অস্ত্র প্রতিযোগিতা

সীমান্তে ফের গোলাগুলি, ৫ আফগান নিহত

বিনিয়োগ বিশেষজ্ঞ ক্যাথরিন হ্যানন বলেন, এই নতুন চুক্তির ফলে মাস্ক টেসলার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ পাবেন। তার মতে, ‘মাস্ককে ঘিরে যত বিতর্কই থাকুক, তিনি এক দূরদর্শী উদ্যোক্তা। সঠিক কাঠামোর মধ্যে তাকে উৎসাহ দেওয়া হলে এটি কোম্পানি ও বিনিয়োগকারী— উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।’

সূত্র: বিবিসি

এমএস/

  • ইলন মাস্ক
এ সম্পর্কিত আরও খবর
ইরানে কেন মুখ থুবড়ে পড়লো ইলন মাস্কের স্টারলিংক?
ইরানে কেন মুখ থুবড়ে পড়লো ইলন মাস্কের স্টারলিংক?
বিকৃত ছবি তৈরি করে দিচ্ছে ইলন মাস্কের গ্রক এআই
বিকৃত ছবি তৈরি করে দিচ্ছে ইলন মাস্কের গ্রক এআই
ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের ডিনারে যোগ দিলেন ইলন মাস্ক
ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের ডিনারে যোগ দিলেন ইলন মাস্ক
বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
বিশ্বের প্রথম হাফ-ট্রিলিয়নিয়ার হলেন ইলন মাস্ক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।