দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিনের টানাপোড়েন ভুলে একই আসরে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। রবিবার (২১ সেপ্টেম্বর) প্রভাবশালী মার্কিন ইনফ্লুয়েন্সার চার্লি কার্কের স্মরণসভায় তাদের পাশাপাশি বসে হাসিমুখে হাত মেলাতে দেখা যায়।
ইলন মাস্ক নিজেই এক্স (টুইটার) অ্যাকাউন্টে ছবি শেয়ার করে লিখেছেন— ‘চার্লির জন্য’। মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে।
চার মাসের বৈরিতার পর ট্রাম্প ও মাস্ককে কুশল বিনিময় করতে দেখে উপস্থিত সবাই বিস্মিত হন। অনুষ্ঠানে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথসহ মার্কিন প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ২৭০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছিলেন মাস্ক, যা সুইং স্টেটগুলোতে রিপাবলিকানদের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে পরবর্তীতে হোয়াইট হাউসের করনীতি ও ব্যয় বিল নিয়ে দ্বন্দ্বের জেরে ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন মাস্ক এবং নতুন রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন। যদিও সেই উদ্যোগ এখনও বাস্তব রূপ পায়নি।
চার্লি কার্কের স্মরণসভায় তাদের একসঙ্গে বসার ছবি এখন নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, এই পুনর্মিলন শুধু স্মরণসভাতেই সীমাবদ্ধ থাকবে নাকি ভবিষ্যতে ট্রাম্প-মাস্ক সম্পর্ক নতুন মোড় নেবে—তা সময়ই বলে দেবে।
এমএস/