দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিবীয় সাগরে মাদক পাচারকারীদের একটি নৌযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হামলা চালিয়েছে, এতে নৌযানে থাকা তিনজন নিহত হয়েছেন।
রোববার (২ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
তিনি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আন্তর্জাতিক জলসীমায় অভিযানটি পরিচালিত হয়। নৌযানটি মাদক পাচারের একটি পরিচিত রুটে চলছিল বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।
হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, অভিযানে কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
সূত্র: রয়টার্স
এমএস/