• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নাইজেরিয়ায় সামরিক পদক্ষেপের নির্দেশ দিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৫, ১৬:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর সহিংসতা ঠেকাতে দেশটি যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না—এ অভিযোগ তুলে তিনি প্রতিরক্ষা দপ্তরকে (পেন্টাগন) সম্ভাব্য সামরিক অভিযানের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ট্রাম্প লেখেন, নাইজেরিয়ায় ‘খ্রিস্টানদের গণহত্যা’ চলছে এবং দেশটি যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ‘তাৎক্ষণিকভাবে সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে’।

দীর্ঘ বার্তায় তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হয়তো ‘গানস-আ-ব্লেজিং’ (অস্ত্র হাতে) নাইজেরিয়ায় প্রবেশ করে ইসলামি জঙ্গিদের নির্মূল করবে, যারা এসব নৃশংসতা ঘটাচ্ছে। ট্রাম্পের ভাষায়, ‘আমি আমাদের প্রতিরক্ষা বিভাগকে সম্ভাব্য পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিচ্ছি। যদি আমরা আক্রমণ করি, তা হবে দ্রুত, ভয়ঙ্কর ও কার্যকর—যেভাবে সন্ত্রাসীরা আমাদের প্রিয় খ্রিস্টানদের আক্রমণ করে।’

এর কিছু পরেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যমে ট্রাম্পের পোস্টের স্ক্রিনশট দিয়ে লেখেন, ‘জি স্যার।’ তিনি যোগ করেন, ‘নাইজেরিয়ায় নিরীহ খ্রিস্টান হত্যাযজ্ঞ অবিলম্বে বন্ধ করতে হবে। নাইজেরিয়া যদি তাদের সুরক্ষা না দেয়, আমরা সন্ত্রাসীদের নির্মূল করব।’

শুক্রবার ট্রাম্প নাইজেরিয়াকে ‘ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনকারী দেশ’ হিসেবে আখ্যা দিয়ে একে আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা আইনের অধীনে ‘কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন’ হিসেবে ঘোষণা করেন। তার দাবি, নাইজেরিয়ায় খ্রিস্টানদের অস্তিত্ব হুমকির মুখে এবং দেশটি ধর্মীয় স্বাধীনতা রক্ষায় ব্যর্থ।

অন্যদিকে, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু ওই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্রের এ মূল্যায়ন নাইজেরিয়ার বাস্তবতা প্রতিফলিত করে না। তিনি বলেন, তার সরকার সব ধর্মের মানুষের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মহলের সঙ্গে মিলিতভাবে কাজ করছে।

টিনুবুর প্রেসসচিব বায়ো অনানুগা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্যের জবাবে বলেন, ‘নাইজেরিয়ায় কেবল খ্রিস্টান নয়, মুসলিম, চার্চ ও মসজিদও নির্বিচারে আক্রমণের শিকার হচ্ছে। আমাদের দেশকে “ধর্মীয় উদ্বেগের রাষ্ট্র” ঘোষণার বদলে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা প্রয়োজন, যাতে আমরা উগ্রপন্থীদের মোকাবিলা করতে পারি।’

আরও পড়ুন

মেক্সিকোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জনের মৃত্যু

বই পড়ার অভ্যাসে তলানিতে বাংলাদেশ!

অন্ধ্রপ্রদেশে মন্দিরে পদদলিত হয়ে ৯ জনের মৃত্যু

হোয়াইট হাউস ও নাইজেরিয়ার প্রেসিডেন্টের দপ্তর এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: সিএনএন

এমএস/

  • ট্রাম্প
  • পেন্টাগন
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।