দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজা উপত্যকায় ‘তাৎক্ষণিক ও শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করার নির্দেশ দেন।
ইসরায়েল দাবি করেছে, হামাস সাম্প্রতিক যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করে একাধিক রকেট হামলা চালিয়েছে। এর জবাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ‘কঠোর পদক্ষেপ’ নিতে যাচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
জে আই