দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। চীন অভিযোগ করেছে, অস্ট্রেলিয়ার সামরিক বিমান তাদের আকাশসীমায় বেআইনিভাবে প্রবেশ করেছে এবং এই ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন মঙ্গলবার বলেন, ‘অস্ট্রেলিয়ার সামরিক বিমান চীনের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে। এ ঘটনায় আমরা আনুষ্ঠানিকভাবে কঠোর প্রতিবাদ জানিয়েছি।’ তিনি আরও বলেন, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীর বিবৃতি প্রকৃত ঘটনাকে বিকৃত করেছে এবং চীনের ওপর দায় চাপাচ্ছে।
অস্ট্রেলিয়া জানিয়েছে, রোববার (১৯ অক্টোবর) দক্ষিণ চীন সাগরে তাদের টহল বিমানবাহিনীর কাছে চীনা বিমান বিপজ্জনকভাবে ফ্লেয়ার নিক্ষেপ করেছে। তারা জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে নজরদারি কার্যক্রম চালিয়ে আসছে। তবে অস্ট্রেলিয়া ঘটনার সুনির্দিষ্ট স্থান উল্লেখ করেনি।
চীন দাবি করেছে, ঘটনা ঘটেছে তাদের ‘শিশা দ্বীপপুঞ্জের’ আকাশসীমায়।
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ-পাল্টা অভিযোগ দক্ষিণ চীন সাগরের আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক টহল কার্যক্রমের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এমএস/