দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কেরালায় সফরে গিয়ে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
বুধবার (২২ অক্টোবর) কেরালার প্রমাদম এলাকায় তার হেলিকপ্টার অবতরণের সময় নতুন তৈরি কংক্রিটের হেলিপ্যাডের কিছু অংশ দেবে যায়। তবে রাষ্ট্রপতির কোনো ক্ষতি হয়নি।
একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান, শেষ মুহূর্তে প্রমাদম এলাকাকে অবতরণের স্থান হিসেবে নির্ধারণ করা হয় এবং মঙ্গলবার গভীর রাতে সেখানে হেলিপ্যাডটি তৈরি করা হয়। মূলত হেলিকপ্টারটি পাম্বার নিকটবর্তী নিলাক্কালে অবতরণের কথা ছিল, কিন্তু খারাপ আবহাওয়ার কারণে সেটি পরিবর্তন করা হয়।
অফিসার বলেন, ‘হেলিপ্যাডের কংক্রিট পুরোপুরি শক্ত হয়নি। তাই হেলিকপ্টার নামার সময় ওজনের চাপ সামলাতে না পেরে মাটি দেবে যায়।’
রাষ্ট্রপতি মুর্মু চার দিনের সরকারি সফরে মঙ্গলবার সন্ধ্যায় তিরুঅনন্তপুরমে পৌঁছান। সফরের অংশ হিসেবে তিনি বুধবার সবরিমালা মন্দিরে পূজা দেবেন। পূজা দিতে আসা প্রথম নারী রাষ্ট্রপ্রধান তিনি। এর আগে ১৯৭০-এর দশকে সাবেক রাষ্ট্রপতি ভিভি গিরি এই মন্দির পরিদর্শন করেছিলেন।
সবরিমালা দর্শন শেষে রাষ্ট্রপতি মুর্মু তিরুঅনন্তপুরমে ফিরে আসবেন। বৃহস্পতিবার তিনি রাজভবনে সাবেক রাষ্ট্রপতি আর নারায়ণনের আবক্ষ মূর্তি উন্মোচন করবেন এবং পরে শিবগিরি মঠে শ্রী নারায়ণ গুরুর মহাসমাধি শতবর্ষ উদযাপনসহ কোট্টায়ামের পালা সেন্ট থমাস কলেজের প্লাটিনাম জুবিলি অনুষ্ঠানে যোগ দেবেন।
এমএস/