• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

টমাহক ক্ষেপণাস্ত্র নিয়ে পশ্চিমাদের উদ্দেশে রাশিয়ার সতর্কবার্তা 

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ অক্টোবর ২০২৫, ২১:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাশিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তাহলে যুদ্ধ পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক ও নাটকীয় পর্যায়ে’ পৌঁছাবে। রোববার ক্রেমলিন এ সতর্কবার্তা দিয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘টমাহক ক্ষেপণাস্ত্র বিষয়টি আমাদের জন্য অত্যন্ত উদ্বেগজনক। এখন এমন এক নাটকীয় সময় চলছে, যখন সব পক্ষ থেকেই উত্তেজনা বেড়ে চলেছে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার আগে তিনি জানতে চান—কিয়েভ এসব ক্ষেপণাস্ত্র দিয়ে কী করতে চায়। তিনি যুদ্ধ আরও বাড়াতে চান না, তবে ‘আংশিকভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’ বলেও জানান।

টমাহক ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার, যা দিয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে, এমনকি মস্কোতেও হামলা চালাতে সক্ষম হবে।

মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের তথ্যমতে, কিছু পুরোনো টমাহক মডেলে পারমাণবিক ওয়ারহেড বহনের সক্ষমতাও রয়েছে।

পেসকভ বলেন, ‘ভাবুন, একটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র রাশিয়ার দিকে ছুটে আসছে—যেটি পারমাণবিকও হতে পারে। তখন রাশিয়া কী ভাববে? কীভাবে প্রতিক্রিয়া জানাবে? বিদেশি সামরিক বিশেষজ্ঞদের এটা বুঝতে হবে।’

রুশ কর্মকর্তারা আগেও বলেছেন, তারা এখন পশ্চিমাদের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িত, যা ১৯৬২ সালের কিউবা মিসাইল সংকটের পর সবচেয়ে বড় মুখোমুখি অবস্থান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি বলেন, টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহারে মার্কিন সামরিক বাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়। তাই ইউক্রেনকে এই অস্ত্র সরবরাহ করা হলে, যুদ্ধ ‘নতুন ও বিপজ্জনক পর্যায়ে’ পৌঁছাবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে ইউক্রেনকে রাশিয়ার জ্বালানি স্থাপনায় দূরপাল্লার হামলায় সহায়তা করছে।

ওয়াশিংটনের গোয়েন্দা তথ্যের সহায়তায় ইউক্রেন ড্রোন হামলার রুট, উচ্চতা ও সময়সূচি নির্ধারণ করছে—যার ফলে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এড়ানো সম্ভব হচ্ছে।

পুতিন বরাবরই ইউক্রেন যুদ্ধকে রাশিয়া ও পশ্চিমাদের সম্পর্কের একটি ‘ইতিহাস-নির্ধারক মুহূর্ত’ হিসেবে বর্ণনা করে আসছেন।

তার দাবি, সোভিয়েত ইউনিয়নের পতনের পর পশ্চিমারা ন্যাটো সম্প্রসারণের মাধ্যমে রাশিয়াকে অপমান করেছে এবং ইউক্রেন ও জর্জিয়ার মতো দেশগুলোতে হস্তক্ষেপ করে মস্কোর প্রভাববলয় সংকুচিত করেছে।

আরও পড়ুন

ট্রাম্পের শুল্কের বিপরীতে পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত চীন

পাক-আফগান সীমান্তে সংঘর্ষে ২০০ তালেবান সেনা নিহত

গাজা যুদ্ধ থামাতে সোমবার মিসরে ট্রাম্প–সিসির যৌথ সম্মেলন

অন্যদিকে, ইউক্রেন ও এর পশ্চিমা মিত্ররা এই যুদ্ধকে রাশিয়ার সাম্রাজ্যবাদী দখল প্রচেষ্টা বলে অভিহিত করেছে এবং বারবার প্রতিশ্রুতি দিয়েছে—রুশ বাহিনীকে পরাজিত না করা পর্যন্ত লড়াই চলবে।

সূত্র: রয়টার্স

এমএস/

  • রাশিয়া
  • পুতিন
  • ইউক্রেন
এ সম্পর্কিত আরও খবর
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
নির্ভরযোগ্য বন্ধু হিসেবে রাশিয়া ইরানের পাশে আছে: পুতিন
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ক্ষেপণাস্ত্র সংকটের আশঙ্কা ইউক্রেনের: জেলেনস্কি
ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ মার্কিন গভর্নরের
ট্রাম্প পুতিনের ‘পোষা কুকুর’ বলে কটাক্ষ মার্কিন গভর্নরের
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
রাশিয়ার তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা স্থগিত করল যুক্তরাষ্ট্র
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।