দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ আগামী সপ্তাহের শুরুতেই বাস্তবায়ন সম্ভব। তবে অন্যান্য জটিল বিষয়গুলো সমাধানে আরও সময় লাগবে।
সোমবার (৬ অক্টোবর) ইসরায়েলের তেলআবিবে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পরিকল্পনার প্রথম ধাপে যুদ্ধবিরতি, বন্দি ও জিম্মিদের মুক্তি, সামরিক সংঘাতে সংযম এবং গাজায় ত্রাণ সরবরাহের বিষয়গুলো রয়েছে—যা বাস্তবায়নযোগ্য।’
তিনি আরও বলেন, ‘অন্য বিষয়গুলো অনেক জটিল। সেগুলো সমাধানে সময় লাগবে। তবে আমাদের কূটনৈতিক প্রচেষ্টা থামানো যাবে না। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একসাথে এই প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন করা।’
সূত্র: রয়টার্স
এমএস/