• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

শান্তি প্রস্তাবে হামাস রাজি, ইসরায়েলকে থামতে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ০৪ অক্টোবর ২০২৫, ০৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধ বন্ধে নতুন পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৩ অক্টোবর) তিনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছেন অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে। কারণ, হামাস যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কিছু শর্ত মেনে নিয়ে জিম্মিদের মুক্তি দিতে সম্মত হয়েছে।

হামাস শুক্রবার ট্রাম্পের ২০ দফা শান্তি পরিকল্পনার প্রতি আনুষ্ঠানিক সাড়া জানায়। এর আগে ট্রাম্প তাদেরকে রোববার পর্যন্ত সময় দিয়েছিলেন প্রস্তাব গ্রহণের জন্য। তিনি বলেছেন, হামাস এখন ‘দীর্ঘস্থায়ী শান্তির জন্য প্রস্তুত’ এবং যুদ্ধ থামাতে এবার ইসরায়েলকে উদ্যোগ নিতে হবে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে লিখেছেন, ‘ইসরায়েলকে এখনই গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে, যাতে জিম্মিদের দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনা যায়। এটা শুধু গাজা নয়, পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের প্রতীক্ষিত শান্তি প্রতিষ্ঠার ব্যাপার।’

তবে ট্রাম্পের বার্তার পরও গাজার বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি ট্যাঙ্ক ও যুদ্ধবিমান তীব্র বোমা বর্ষণ চালিয়েছে। গাজা সিটি ও খান ইউনুসে একাধিক জায়গায় হামলা হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েল এখনও আনুষ্ঠানিকভাবে হামাসের সাড়ার বিষয়ে মন্তব্য করেনি। তবে বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আলোচনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। জিম্মি পরিবারের পক্ষ থেকেও অবিলম্বে আলোচনার দাবী তোলা হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, হামাসের প্রতিশ্রুতিকে এখনই বাস্তবে রূপ দিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত গাজায় ৬৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা এই অভিযানে গণহত্যার অভিযোগ তুলেছে।

হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা বন্দি বিনিময়ের বিষয়ে ট্রাম্পের প্রস্তাব মেনে আলোচনা করতে প্রস্তুত। তবে নিরস্ত্রীকরণ বা ধাপে ধাপে ইসরায়েলি সেনা প্রত্যাহারের মতো জটিল বিষয়ে এখনও সমঝোতা হয়নি। সংগঠনটি বলেছে, গাজার প্রশাসন একটি স্বতন্ত্র ফিলিস্তিনি টেকনোক্র্যাট সরকারের হাতে হস্তান্তরে তারা প্রস্তুত।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রস্তাবে হামাসকে গাজার রাজনৈতিক ক্ষমতা থেকে সম্পূর্ণভাবে দূরে রাখার শর্ত রাখা হয়েছে। এই ইস্যুতেও উভয় পক্ষের অবস্থান এখনো দূরত্বে রয়ে গেছে।

কাতার জানিয়েছে, তারা মিশর ও যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে আলোচনা চালিয়ে যাচ্ছে ট্রাম্পের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের জন্য।

আরও পড়ুন

হামাসকে গাজার শান্তিচুক্তিতে সম্মত হওয়ার আহ্বান ট্রাম্পের

ইসরায়েলে আটক অভিযাত্রীদের অনশন শুরু

গাজার উদ্দেশে আরও ১১ ত্রাণবাহী নৌযান পাঠাল এফএফসি

সূত্র: রয়টার্স

এমএস/

  • যুদ্ধবিরতি
  • গাজা
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
ইরানের সঙ্গে ১৫ বিষয়ে সমঝোতা হয়েছে: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।