দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজার উদ্দেশে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান, ক্রু ও যাত্রীদের আটকের প্রতিবাদে অনশন শুরু করেছেন অভিযাত্রীরা। শুক্রবার (৩ অক্টোবর) ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এক বিবৃতিতে জানায়, আটক অভিযাত্রীরা অনির্দিষ্টকালের জন্য অনশনে গেছেন।
এফএফসি জানায়, অভিযাত্রীদের আটক শুরু হয়েছিল বুধবার, সেদিনই তারা অনশনের সিদ্ধান্ত নেন।
গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উদ্দেশে যাত্রা শুরু করে ৪৩টি নৌযান। খাদ্য ও ওষুধসহ মানবিক সহায়তা নিয়ে এগুলো গাজার দিকে যাচ্ছিল। এই মিশনে অংশ নেন ৪৪টি দেশের প্রায় ৫০০ নাগরিক। তাদের মধ্যে ছিলেন সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ও সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা, সংসদ সদস্য, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবীরা।
কিন্তু গাজার উপকূলে পৌঁছানোর আগেই একে একে সব নৌযান আটক করে ইসরায়েলের নৌবাহিনী। প্রথমে বুধবার রাতে ১৩টি নৌযান আটকানো হয়। এরপরও বাকি নৌযানগুলো গাজার পথে এগোতে থাকে। পরদিন বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত আরও ২৯টি নৌযান আটক করে ইসরায়েলি নৌবাহিনী। সর্বশেষ শুক্রবার সকালে আটক হয় শেষ নৌযানটিও।
নৌযান, ক্রু ও যাত্রীদের ইসরায়েলের বন্দরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে এফএফসি।
এমএস/