দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইসরায়েল দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলায় নিহত কাতারের এক নিরাপত্তা কর্মকর্তার পরিবারকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। ইসরায়েলের গণমাধ্যম কান একটি সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
এই খবরটি আসে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাতারের কাছে ক্ষমাপ্রার্থনার পর। তবে ইসরায়েল কবে থেকে ক্ষতিপূরণের প্রস্তাব দিয়েছে, তা স্পষ্ট নয়।
কান জানায়, এ ধরনের ঘটনা এর আগে ঘটেছে। ২০১০ সালে তুর্কি ত্রাণ জাহাজে ইসরায়েলি অভিযানে নিহতদের ঘটনায় ২০১৬ সালে ইসরায়েল তুরস্ককে ২০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছিল । ওই ক্ষতিপূরণই দুই দেশের ছয় বছরের কূটনৈতিক অচলাবস্থা কাটাতে মূল চুক্তির অংশ ছিল।
খবরে বলা হয়, দোহায় হামলার জন্য নেতানিয়াহুর ক্ষমাপ্রার্থনায় ইসরায়েলের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা বিস্মিত হয়েছেন, কারণ এ বিষয়ে আগে তাদের কিছু জানানো হয়নি।
প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
সূত্র: টাইমস অফ ইসরায়েল
এমএস/