দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) আঞ্চলিক সদর দপ্তরের সামনে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় জরগুন রোডে এ বিস্ফোরণের পরপরই এলাকায় ভারী গোলাগুলি শুরু হয়। নিহতদের মধ্যে দুজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বাকিরা সাধারণ মানুষ বলে জানিয়েছেন প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একটি গাড়ি এফসি সদর দপ্তরের দিকে ঘুরতেই মুহূর্তের মধ্যে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এটি ছিল আত্মঘাতী হামলা। অভিযানে একাধিক হামলাকারী নিহত হয়েছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি হামলার নিন্দা জানিয়ে বলেন, ভ্রান্তপথে পরিচালিত জঙ্গিরা ভারতের ইশারায় এ হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। ভারতের পক্ষ থেকেও এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এ হামলার দায় এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি।
এমএস/