• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রাশিয়ান যুদ্ধবিমান পৌঁছালো ইরানে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ প্রস্তুতি তুঙ্গে!

আন্তর্জাতিক ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ইরানের আকাশে গর্জন তুলতে পৌঁছেছে রাশিয়ান যুদ্ধবিমান। তীব্র আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, শত্রুপক্ষের নজরদারি আর একের পর এক ইসরায়েলি হামলার পরও, রাশিয়ান মিগ-২৯ যুদ্ধবিমানের আগমনে, এক নতুন শক্তির আবির্ভাব ঘটতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে। তবে বিশ্লেষকদের মতে এগুলো শুধুই যুদ্ধবিমান নয়। এটি একটি উত্তপ্ত বার্তা, যা সরাসরি তেলআবিবের কানে গিয়ে বাজছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ইরানি গণমাধ্যম ইরান ইন্টান্যাশনাল জানিয়েছে, শিরাজের আকাশে ইতোমধ্যেই দেখা মিলেছে, রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের মিগ-২৯এস ফাইটার জেট। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য আবুলফজল জোহরেভান্দ জানিয়েছেন, এটি আপাতত স্বল্পমেয়াদী একটি সমাধান। কেননা মূল চমক এখনও বাকি রয়েছে। কারণ তিনি জানিয়েছেন রাশিয়ার তৈরি সু-৩৫ যুদ্ধবিমানও ধীরে ধীরে পৌঁছাবে তেহরানে। সেই সাথে আসছে চীনের এইচকিউ-নাইন আর রাশিয়ার এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। অর্থাৎ ইরান এবার শুধু আক্রমণেই মনোযোগ দিচ্ছে না, দেশটির প্রতিরক্ষাও হবে পাথরের মতো কঠিন।

এখন অনেকের মনেই প্রশ্ন সোভিয়েত আমলে তৈরি মিগ-২৯ যুদ্ববিমান বর্তমান যুগের আকাশ যুদ্ধে, ঠিক কতটা কার্যকরি। এই প্রসঙ্গে বলতেই হয়, রাশিয়ার তৈরি মিগ-২৯ এস কোনো খেলনা বিমান নয়। বর্তমানেও এই যুদ্ধবিমান ২ হাজার ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতি তুলতে সক্ষম। এছাড়া এটি স্টেল্থ ফাইটার না হলেও, রাডার এড়িয়ে শত্রুপক্ষের লক্ষবস্তুতে আঘাত হানতে সক্ষম। আর অস্ত্রবহনের ক্ষেত্রেও এটি আধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়েই উড়তে পারে।

মিগ-২৯ এস যুদ্ধবিমানটির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে, এটি বহু বছর ধরে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত একটি ফাইটার জেট। যেটি আজও বিশ্বের বহু দেশেই সম্মানিত। যদিও এটি সু-৩৫ এর মতো উন্নত নয়, তবে ইরানের জীর্ণশীর্ণ ১৯৭৯ এর আগের মার্কিন ফ্লিটের পাশে, একটি যুগান্তকারী যুদ্ধবিমানই বটে।

যুদ্ধকালীন সময় এই মিগ-২৯ এস যুদ্ধবিমান এক জ্বালানিতে ৭০০ কিলোমিটারের দুরত্ব পাড়ি দিতে পারে। তবে অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক বহন করলে এটি আরও, এক হাজার ৫০০ কিলোমিটার পাড়ি দিতে সক্ষম। এছাড়া এই যুদ্ধবিমানে রয়েছে ছয়টি হার্ডপয়েন্ট, যা একাধিক অস্ত্র বহন করতে সক্ষম।

এদিকে ইসরায়েল একের পর এক হামলা চালিয়ে ইরানের এয়ার ডিফেন্স ছিন্নভিন্ন করে দিয়েছিলো। সেই পরিস্থিতি থেকে উত্তরনেই, ইরানে এখন পাল্টা শক্তির উত্থান দেখা দিচ্ছে। ইরানের এস-৩০০ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হলেও, এবার তেহরান নতুন করে পেতে যাচ্ছে রাশিয়ার এস-৪০০, যা কিনা পৃথিবীর অন্যতম সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি। এছাড়া চীনের এইচকিউ-৯, যা ভয়ানক এক মিসাইল সিস্টেম, এটিও খুব জলদিই মোতায়েন করবে ইরান। ফলে দেশটির সামরিক বিশ্লেষকরা বলছেন, আগামীতে প্রতিরোধ হবে পূর্বের চেয়ে অনেক বেশি ভয়ংকর।

ইরানের বহরে সদ্য যুক্ত হওয়া, মিগ-২৯এস, দেশটির চিরশত্রু ইসরায়েলের জন্যে বর্তমানে মাথা ব্যথার কারণ না হলেও, এই যুদ্ধবিমানের পাশাপাশি যখন রাশিয়ার সু-৩৫ পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে আসবে, তখন আকাশে আধিপত্ব্যের ভারসাম্য পাল্টাতে শুরু করবে।

আরও পড়ুন

একই মঞ্চে সিরিয়ার প্রেসিডেন্ট ও তাকে গ্রেপ্তারকারী সাবেক মার্কিন জেনারেল

কারণ রাশিয়ার তৈরি সু-৩৫ যুদ্ধবিমান শুধু গতির জন্যে নয়, বরং এটির রাডার সিস্টেম, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি, এবং আকাশে দীর্ঘ সময় অবস্থান করার ক্ষমতা, মধ্যপ্রাচ্যে ইরানের আকাশযুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। এছাড়া ইসরায়েলের এফ-৩৫ আদির বর্তমানে এগিয়ে থাকলেও, ইরানের আকাশে সু-৩৫ এর উপস্থিতি, তেলআবিবের যখন তখন আক্রমণের ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে।

সবশেষ একাধিক সমরবিদদের ধরণা রাশিয়া ও চীনের সহযোগিতায়, ইরান এখন কেবল প্রতিরক্ষায় নয়, আক্রমণেও ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

কে

  • ইরান
এ সম্পর্কিত আরও খবর
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
শীর্ষ নেতারা নিহত, ইরান চালাচ্ছেন কে বা কারা?
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।