দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদে গাজায় ইসরায়েলের ‘গণহত্যা’ প্রসঙ্গ তুলবেন। একইসঙ্গে ফিলিস্তিনকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া দ্রুত এগোলে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানও ত্বরান্বিত হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের এরদোগান জানান, তার সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য ও প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা নিয়ে আলোচনা করবেন।
তুর্কি প্রেসিডেন্ট আরও জানান, সফরের সময় তিনি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গেও বৈঠক করবেন।
সূত্র: রয়টার্স
এমএস/