• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

সৌদি আরবকে ঐক্যের আহ্বান হিজবুল্লাহ প্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
  ২০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম সৌদি আরবকে আহ্বান জানিয়েছেন সংগঠনের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করে ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে যৌথ অবস্থান নিতে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার দেওয়া বক্তব্যে তিনি বলেন, সৌদি আরব যদি হিজবুল্লাহর সঙ্গে ‘নতুন অধ্যায়’ শুরু করে তবে তা তিনটি নীতির ভিত্তিতে হওয়া উচিত—সংলাপের মাধ্যমে মতপার্থক্য সমাধান, স্বীকৃতি যে প্রকৃত শত্রু ইসরায়েল, এবং পুরোনো বিরোধ স্থগিত করা।

কাসেম বলেন, হিজবুল্লাহর অস্ত্র কেবল ইসরাইলের বিরুদ্ধেই ব্যবহৃত হয়, ‘লেবানন, সৌদি আরব বা অন্য কোনো দেশের বিরুদ্ধে নয়।’ তিনি সতর্ক করেন, প্রতিরোধকে দুর্বল করা হলে তার লাভবান হবে শুধু ইসরাইল, আর প্রতিরোধ ভেঙে পড়লে অন্যান্য দেশও হুমকির মুখে পড়বে।

২০১৬ সালে সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) হিজবুল্লাহকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করে। সিরিয়ায় বাশার আল-আসাদের পক্ষে এবং ইয়েমেনে হুথিদের সমর্থন দেওয়ায় দীর্ঘদিন ধরেই সৌদি ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা চলছে।

কাসেম ইসরায়েলকে ‘উপনিবেশিক ঘাঁটি’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে গণহত্যা চালাচ্ছে। তিনি বলেন, কূটনীতি, নিষেধাজ্ঞা ও আব্রাহাম চুক্তি কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি, তাই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন গণহত্যাকে সমাধান হিসেবে বেছে নিয়েছে।

হিজবুল্লাহ নেতা আরও বলেন, তাদের প্রতিরোধ ‘অটল’ এবং লক্ষ্য ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানো। তবে তিনি জানান, শক্ত অবস্থান থেকেই তারা সংলাপে রাজি।

শুক্রবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত দুজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। তেবনিন শহরে একটি সরকারি হাসপাতালের বাইরে এবং আনসার এলাকায় গাড়ি লক্ষ্য করে এ হামলা হয়।

ইসরায়েল দাবি করেছে, এতে হিজবুল্লাহ কমান্ডার আম্মার হায়েল কুতায়বানি ও সংগঠনের রাদওয়ান বাহিনীর এক সদস্য নিহত হয়েছে। পাশাপাশি নাকুরায় একটি নৌযান ধ্বংস করা হয়েছে, যেটি ইসরায়েলি বাহিনীর ওপর নজরদারিতে ব্যবহার হচ্ছিল বলে দাবি তোলা হয়েছে।

লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে ‘ভয় দেখানো ও আগ্রাসন’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এটি গত বছরের যুদ্ধবিরতি চুক্তি ও আন্তর্জাতিক নজরদারি ব্যবস্থার সরাসরি লঙ্ঘন।

চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর উত্তর দিকে লিতানি নদীর ওপারে সরে যাওয়ার কথা এবং ইসরায়েলের পুরোপুরি লেবানন থেকে সরে যাওয়ার কথা থাকলেও— ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের অন্তত পাঁচটি জায়গায় অবস্থান করছে।

আরও পড়ুন

সাইবার হামলায় ইউরোপের একাধিক বিমানবন্দরে ফ্লাইট বাতিল

এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার তিন যুদ্ধবিমান

যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার সামরিক মহড়া ও রুশ যুদ্ধবিমান প্রদর্শন

সূত্র: আল জাজিরা

এমএস/

  • হিজবুল্লাহ
  • সৌদি আরব
এ সম্পর্কিত আরও খবর
উত্তর ইসরায়েলে সামরিক অবস্থানে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর
উত্তর ইসরায়েলে সামরিক অবস্থানে ড্রোন ও রকেট হামলার দাবি হিজবুল্লাহর
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ শুক্রবার
সৌদি আরবে কবে ঈদ, জানা যাবে আজ
সৌদি আরবে কবে ঈদ, জানা যাবে আজ
ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত
ইরানের হামলায় সৌদি আরবে ৫ মার্কিন ট্যাঙ্কার বিমান ক্ষতিগ্রস্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।