দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের নতুন রাজনৈতিক দল পাথ টু রিবার্থ ঘোষণা করেছে, তাদের দলের নেতা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। দলের প্রতিষ্ঠাতা শিনজি ইশিমারু সাম্প্রতিক নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইশিমারু গত বছর টোকিও গভর্নর নির্বাচনে চমক দেখালেও এ বছর উচ্চকক্ষে কোনো আসন না পেয়ে সরে দাঁড়ান। এরপর দলীয় প্রতিযোগিতায় জয়ী কিয়োটো বিশ্ববিদ্যালয়ের ২৫ বছর বয়সী ডক্টরাল ছাত্র কোকি অকুমুরা জানান, ইশিমারুর উত্তরসূরি হবে এআই।
অকুমুরার মতে, দলের রাজনৈতিক কর্মকাণ্ডে এআই সরাসরি নিয়ন্ত্রণ করবে না, তবে সম্পদ বণ্টনের মতো সিদ্ধান্ত নেবে।
দলটি আলোচনায় আসলেও এখনো কোনো নির্বাচনে আসন পায়নি। জুনে টোকিও অ্যাসেম্বলিতে ৪২ জন এবং জুলাইয়ে উচ্চকক্ষে ১০ জন প্রার্থী দাঁড় করিয়েও সবাই হেরেছেন।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
এমএস/