• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইসরায়েলের হামলার পর কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিনারে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইসরায়েলের হামাস নেতাদের লক্ষ্য করে দোহায় হামলার কয়েকদিন পর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল-থানির সঙ্গে ডিনার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এই ডিনার অনুষ্ঠিত হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত মঙ্গলবার দোহায় হামাসের রাজনৈতিক নেতৃত্বকে হত্যার চেষ্টা করে ইসরাইল। এই হামলা গাজায় যুদ্ধবিরতি ও প্রায় দুই বছর ধরে চলা সংঘাত শেষ করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ব্যাহত করার ঝুঁকি তৈরি করে। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন জায়গায় এই হামলার নিন্দা জানানো হয়।

ট্রাম্প ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে হামলার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং কাতারকে আশ্বস্ত করেন, এ ধরনের ঘটনা আর ঘটবে না। ডিনারে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও উপস্থিত ছিলেন।

কাতারের ডেপুটি চিফ অব মিশন হামাহ আল-মুফতাহ এক্সে লিখেছেন, ‘প্রেসিডেন্টের সঙ্গে দারুণ ডিনার হলো, মাত্র শেষ করলাম।’ হোয়াইট হাউস ডিনারের বিষয়টি নিশ্চিত করলেও বিস্তারিত জানায়নি।

এর আগে আল-থানি হোয়াইট হাউসে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন। বৈঠকে দোহায় ইসরাইলি হামলার প্রেক্ষাপটে কাতারের মধ্যস্থতাকারীর ভূমিকা ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।

ট্রাম্প বলেন, ইসরায়েলের হামলা ছিল একতরফা পদক্ষেপ, যা যুক্তরাষ্ট্র বা ইসরাইল—কোনো পক্ষের স্বার্থেই কাজে আসেনি।

ওয়াশিংটনের কাছে কাতার অন্যতম ঘনিষ্ঠ মিত্র। গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং যুদ্ধ-পরবর্তী পরিকল্পনায় দীর্ঘদিন ধরেই কাতার মধ্যস্থতা করে আসছে।

হামলার পর আল-থানি ইসরায়েলকে শান্তির সম্ভাবনা নষ্ট করার চেষ্টা করার অভিযোগ আনেন। তবে তিনি বলেন, এ ঘটনায় কাতার তাদের মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাবে না।

আরও পড়ুন

৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া

ইরানে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনের মৃত্যুদণ্ড

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এ পর্যন্ত গাজায় ৬৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ। প্রায় পুরো গাজা জনসংখ্যা বাস্তুচ্যুত হয়েছে এবং তীব্র খাদ্যসংকট তৈরি হয়েছে। বিভিন্ন মানবাধিকার বিশেষজ্ঞরা এই হামলাকে গণহত্যা হিসেবে উল্লেখ করেছেন।

তবে ইসরায়েল তা অস্বীকার করে বলছে, গাজায় তাদের অভিযান শুরু হয় হামাসের হামলার পর। ওই ঘটনায় ১,২০০ মানুষ নিহত এবং ২৫০ জনের বেশি অপহৃত হয়। গাজার পাশাপাশি ইসরাইল লেবানন, সিরিয়া, ইরান ও ইয়েমেনেও হামলা চালিয়েছে।

এমএস/

  • কাতার
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
ইরান যুদ্ধের জেরে কাতারএনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
ইরান যুদ্ধের দায় প্রতিরক্ষামন্ত্রীর ওপর চাপানোর চেষ্টা করছেন ট্রাম্প
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
জ্বালানি তেলের দাম ৭৫ শতাংশ বৃদ্ধির জন্য ট্রাম্পকে দায়ী করলেন সিনেটর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।