দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছরের ইউরোভিশন সঙ কনটেস্টে ইসরায়েল অংশগ্রহণ করলে আয়ারল্যান্ড প্রতিযোগিতা বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আরটিই জানিয়েছে, 'গাজায় চলমান সংঘর্ষে মানুষের মৃত্যু এবং সাংবাদিকদের ওপর আক্রমণকে বিবেচনা করে আয়ারল্যান্ডের জন্য অংশ নেওয়া গ্রহণযোগ্য হবে না।'
এর আগে স্পেন, আইসল্যান্ড ও স্লোভেনিয়া একই হুঁশিয়ারি দিয়েছিল। তবে ইতালি ও জার্মানি ইসরায়েল বয়কট করা হলে ইউরোভিশন থেকে নিজেদের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই অবস্থায় আয়োজকদের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।
ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন এখনও সদস্য সম্প্রচার সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করছে। ইসরায়েলের অংশগ্রহণের সিদ্ধান্ত নভেম্বরের মধ্যে জানানো হতে পারে। আয়োজকরা জানিয়েছেন, ইউরোভিশন রাজনৈতিক বিতর্কে জড়াতে চায় না,
তবে গাজার সংঘাত এবং আন্তর্জাতিক হত্যাকাণ্ডের তদন্তের প্রেক্ষাপটে বিষয়টি সংবেদনশীল হয়ে উঠেছে।
ইসরায়েল ইউরোপের বাইরে হলেও ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন -এর সদস্য হিসাবে প্রতিযোগিতায় অংশ নেয়। ১৯৫৭ সাল থেকে ইসরায়েল এই সংস্থার সদস্য এবং ৫০ বছরের বেশি সময় ধরে ইউরোভিশনে অংশগ্রহণ করছে।
এমএস/