দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টানা বিক্ষোভ ও সহিংসতার পর নেপালে সরকার পতনের ঘটনায় সেনাবাহিনীকে ঘিরে ছড়ানো ভুয়া খবর উপেক্ষা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও নেপালি সেনাবাহিনী জানায়, সেনাবাহিনী নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি, প্রেস নোট এবং যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে তাদের অবস্থান ও কার্যক্রম জানাচ্ছে। তাই নির্ভরযোগ্য তথ্য জানতে শুধু এসব সরকারি চ্যানেল অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, সময়মতো তথ্য জানানো হবে। একইসঙ্গে নাগরিকদের শান্ত থাকার পাশাপাশি যাচাই না করে কোনো বার্তা প্রচার না করার অনুরোধ জানানো হয়, যাতে বিভ্রান্তি ও অস্থিরতা না বাড়ে।
এমএস/