দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত রোববার স্পেনের বার্সেলোনা থেকে জাহাজগুলো রওনা দেয়। খারাপ আবহাওয়ার কারণে প্রথমে ফিরে আসলেও সোমবার তারা আবার যাত্রা শুরু করে। ঝড়ের পর মেনোরকায় মেরামতকাজ শেষে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তিউনিসিয়ার পথে রওনা হয়েছে ফ্লোটিলা।
আগামী কয়েকদিনে তারা তিউনিসিয়াসহ বিভিন্ন স্থানে অন্য অংশগ্রহণকারী নৌযানের সঙ্গে একত্রিত হবে। এ যাত্রায় রয়েছেন সুপরিচিত জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আদা কোলাউ, এছাড়া চারজন ইতালীয় পার্লামেন্ট সদস্যও মাঝপথে যোগ দেবেন।
সুমুদ ফ্লোটিলা জানায়, তাদের মূল উদ্দেশ্য গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং ইসরায়েলের নৌ অবরোধের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিরোধ গড়ে তোলা।
এমএস/