দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০–এর বেশি। তালেবান কর্তৃপক্ষ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২১৭ জন নিহত এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হয়েছেন।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তান সীমান্তঘেঁষা পার্বত্য কুনার প্রদেশে। এখনো উদ্ধার তৎপরতা চলছে।
গত ৩১ আগস্ট ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। এতে কুনার ও নানগারহার প্রদেশে অসংখ্য বাড়িঘর ভেঙে পড়ে। এটিকে সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে।
এমএস/