• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পশ্চিম তীরে পানি সংকটে ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক
  ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইসরায়েলি দখলকৃত পশ্চিম তীরে ভয়াবহ পানি সংকটে ভুগছেন ফিলিস্তিনিরা। তাদের অভিযোগ, চরমপন্থী ইহুদি বসতি স্থাপনকারীরা বারবার পানি সরবরাহ ও অবকাঠামোতে হামলা চালিয়ে সংকট আরও ঘনীভূত করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রামাল্লাহসহ বিভিন্ন শহরে এখন ঘরোয়া কল শুকনো, কৃষি জমিও সেচের পানিশূন্য। বাধ্য হয়ে অনেকেই পাবলিক ট্যাপ থেকে পানি সংগ্রহ করছেন। স্থানীয় বাসিন্দা উম্ম জিয়াদ বলেন, 'বাড়িতে সপ্তাহে মাত্র দু’দিন পানি আসে। তাই সবাই এখানে বোতল নিয়ে লাইন দেয়।'

জাতিসংঘ জানিয়েছে, শুধু চলতি বছরের প্রথম ছয় মাসেই বসতি স্থাপনকারীরা অন্তত ৬২ বার কূপ, পাইপলাইন ও পানি সরবরাহ কেন্দ্র ভাঙচুর করেছে। এর মধ্যে রামাল্লাহর কাছে আইন সামিয়া এলাকার একটি ঝরনা ও পানি বিতরণ কেন্দ্র বারবার টার্গেট হয়েছে। এই কেন্দ্র থেকে আশপাশের প্রায় ২০টি গ্রাম ও কিছু শহরতলিতে পানি যেত।

৬০ বছর বয়সী আবদুল্লাহ বাইরাত বলেন, 'বসতি স্থাপনকারীরা আসে, স্টেশন ভেঙে ফেলে, ক্যামেরা খুলে নেয়, আর ঘন্টার পর ঘন্টা পানি বন্ধ রাখে।'

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতে, পশ্চিম তীরে ইসরায়েলি বসতি অবৈধ এবং ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বড় বাধা। তবে বসতি স্থাপনকারীরা বছরের পর বছর ধরে ফিলিস্তিনিদের প্রাকৃতিক পানির উৎস দখল করে নিয়েছে বলে জানায় ইসরায়েলি মানবাধিকার সংস্থা বেতসেলেম।

সংস্থাটির গবেষণা পরিচালক কারিম জুবরান জানান, প্রায় সব প্রাকৃতিক ঝরনা বসতি স্থাপনকারীদের নিয়ন্ত্রণে চলে গেছে। ফিলিস্তিনিদের জন্য পানি যেন অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

অক্টোবর ২০২৩-এ হামাসের ইসরায়েল হামলার পর থেকে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়েছে বলে ফিলিস্তিনিদের অভিযোগ। জাতিসংঘ বলছে, চলতি বছরের প্রথম সাত মাসে এমন সহিংসতার ঘটনা ৯২৫-এ দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।

এদিকে, কয়েকজন ইসরায়েলি রাজনীতিক পশ্চিম তীর দখলকৃত অংশ সরাসরি সংযুক্ত করার পক্ষে অবস্থান নিয়েছেন। ফ্রান্সসহ কিছু পশ্চিমা দেশ যখন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, তখন ইসরায়েল এ নিয়ে নতুন পরিকল্পনা করছে বলে জানিয়েছে রয়টার্স।

আরও পড়ুন

ইউক্রেন যুদ্ধ বন্ধে ন্যাটো সম্প্রসারণ ইস্যু সমাধান জরুরি: পুতিন

বিশ্বশক্তির নতুন রূপরেখা চায় চীন-রাশিয়া

ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তাদের পানি অবকাঠামো উন্নয়নে ইসরায়েলের অনুমতি দরকার হয়, যা সচরাচর দেওয়া হয় না। বেতসেলেমের মতে, পশ্চিম তীরের পানির সংকট আসলে ইসরায়েলের বৈষম্যমূলক নীতির ফল, যেখানে বসতি স্থাপনকারীরা পর্যাপ্ত পানি সুবিধা পায় অথচ ফিলিস্তিনিরা বঞ্চিত হয়।

অনেক পরিবার বৃষ্টির পানি সংরক্ষণ বা ট্যাংকার থেকে কেনা পানির ওপর নির্ভর করছে। তবে এসব সরবরাহ ব্যয়বহুল। রামাল্লাহর বাসিন্দা ওয়াফিক সেলিম বলেন, 'যদি এভাবে হামলা চলতে থাকে, একদিন পানিকে ঘিরেই বড় সংঘাত হবে। পানি আমাদের সবচেয়ে জরুরি সম্পদ।'

এমএস/

  • পশ্চিমতীর
  • ফিলিস্তিন
  • গাজা
এ সম্পর্কিত আরও খবর
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় ১৫ মেডিক্যাল কর্মীকে হত্যা করেছে ইসরায়েল: প্রতিবেদনে অভিযোগ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় সেনা পাঠাবে পাঁচ মুসলিমপ্রধান দেশ
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
গাজা পুনর্নির্মাণে ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ‘বোর্ড অব পিস’: ট্রাম্প
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।