• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

নরওয়েকে পাঁচ যুদ্ধজাহাজ দিচ্ছে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
  ৩১ আগস্ট ২০২৫, ২২:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্য নরওয়ের নৌবাহিনীর জন্য অন্তত পাঁচটি নতুন যুদ্ধজাহাজ সরবরাহে ১০ বিলিয়ন পাউন্ডের চুক্তি করেছে। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এটি এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ রপ্তানি চুক্তি। অন্যদিকে, নরওয়ে বলছে, এটি তাদের ইতিহাসে সবচেয়ে বড় প্রতিরক্ষা বিনিয়োগ।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বিবিসি জানিয়েছে, এই চুক্তির আওতায় টাইপ-২৬ ফ্রিগেট সরবরাহ করা হবে, যা সাবমেরিন শনাক্ত ও মোকাবেলায় বিশেষভাবে তৈরি। জাহাজগুলো নির্মাণ হবে স্কটল্যান্ডের গ্লাসগোতে বিএই সিস্টেমসের শিপইয়ার্ডে। এতে শুধু ওই কারখানাতেই দুই হাজারের বেশি কর্মসংস্থান হবে, আর পুরো যুক্তরাজ্যে প্রভাব পড়বে প্রায় চার হাজার মানুষের চাকরিতে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার বলেছেন, এই চুক্তি অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি জাতীয় নিরাপত্তা জোরদার করবে। প্রতিরক্ষামন্ত্রী লুক পোলার্ড একে 'ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ চুক্তি' হিসেবে উল্লেখ করে বলেন, এটি ব্রিটিশ কর্মী ও প্রতিরক্ষা শিল্পের প্রতি আস্থা প্রকাশ করছে।

চুক্তি কার্যকর হলে যুক্তরাজ্য ও নরওয়ের মোট ১৩টি অ্যান্টি-সাবমেরিন ফ্রিগেট যৌথভাবে উত্তর ইউরোপে ন্যাটোর হয়ে মোতায়েন থাকবে। এর ফলে উত্তর আটলান্টিকে রাশিয়ার সাবমেরিন মোকাবেলায় ন্যাটোর সক্ষমতা বাড়বে।

তবে নরওয়ের কিছু মহল থেকে সমালোচনাও উঠেছে। নরওয়ের নৌবাহিনীর ক্যাপ্টেন টর ইভার স্ট্রোমেন স্থানীয় গণমাধ্যমে বলেছেন, ফরাসি ও জার্মান ফ্রিগেট ব্রিটিশগুলোর চেয়ে বেশি উন্নত। তার দাবি, ব্রিটিশ নৌযানগুলো মূলত একক ভূমিকার জন্য বানানো এবং তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত।

এদিকে, নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরে এই চুক্তিকে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতার 'ঐতিহাসিক অগ্রগতি' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ভেবেছে— কে সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অংশীদার এবং কে সেরা যুদ্ধজাহাজ সরবরাহ করতে পারবে। 'উভয় প্রশ্নের উত্তরই যুক্তরাজ্য।'

আরও পড়ুন

হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত

ভয়েস অব আমেরিকার ৫০০ সাংবাদিক ছাঁটাইয়ের ঘোষণা ট্রাম্প প্রশাসনের

টাইপ-২৬ ফ্রিগেটগুলো নরওয়ের জন্য তৈরি হলেও প্রযুক্তিগতভাবে সেগুলো ব্রিটিশ নৌবাহিনীর জাহাজগুলোর মতোই হবে। প্রথম জাহাজ সরবরাহ শুরু হবে ২০৩০ সালে। এর আগে ব্রিটিশ রয়্যাল নেভির জন্য আটটি টাইপ-২৬ জাহাজ নির্মাণের কাজ চলছে। এর মধ্যে এইচএমএস গ্লাসগো ও এইচএমএস কার্ডিফ নির্মাণ শেষ হয়েছে এবং ২০২৮ সালে সেবায় যুক্ত হবে।

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেছেন, এই চুক্তির মাধ্যমে দুই দেশের নৌবাহিনী একসঙ্গে প্রশিক্ষণ, টহল ও অভিযানে অংশ নেবে। এতে ন্যাটোর উত্তর আটলান্টিক অঞ্চলে শক্তি আরও বাড়বে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা পাবে।

এমএস/

  • জাহাজ
এ সম্পর্কিত আরও খবর
পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০ 
পদ্মা নদীতে জাহাজ-লঞ্চ সংঘর্ষ, আহত ১০ 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
৩০ ঘণ্টা ধরে আগুন জ্বলছিল মার্কিন রণতরীতে 
ঈদ উপলক্ষে ৩ জাহাজ উদ্বোধন
ঈদ উপলক্ষে ৩ জাহাজ উদ্বোধন
হরমুজ প্রণালি শত্রুদের জন্য বন্ধ, সীমিতভাবে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি ইরানের
হরমুজ প্রণালি শত্রুদের জন্য বন্ধ, সীমিতভাবে তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি ইরানের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।