দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার সম্পর্ক আগের চেয়ে ভালো হচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন। চার দিনের বেইজিং সফর শেষে এ মন্তব্য করেন বাইডেন প্রশাসনের শীর্ষ এই কর্মকর্তা। খবর রয়টার্সের।
নিজের চীন সফরে দেশটির শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ১০ ঘণ্টা দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মার্কিন অর্থমন্ত্রী। এই বৈঠকের কারণে দুই দেশের মধ্যে সম্পর্ক স্থিতিশীল হবে বলে বিশ্বাস ইয়েলেন।
এদিকে বেইজিং ছাড়ার আগে এক এক সংবাদ সম্মেলনে ইয়েলেন বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কিছু মতবিরোধ রয়ে গেছে। এসময় তিনি চীনের ব্যবসায়িক নীতি এবং মার্কিন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেইজিংয়ের শাস্তিমূলক পদক্ষেপের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।
মার্কিন অর্থমন্ত্রী বলেন, জো বাইডেন এবং আমি যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ককে ক্ষমতার দ্বন্দ্ব হিসেবে দেখি না। আমরা মনে করি আমাদের দুই দেশের এগিয়ে যাওয়ার জন্য বিশ্ব অনেক বড় জায়গা।
এর আগে, গত মাসে বেইজিং সফর করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বাইডেন ক্ষমতায় আসার পর এটাই ছিল তার প্রশাসনের শীর্ষ কোনো কূটনীতিকের বেইজিং সফর। এ মাসেই যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক দূত জন কেরিও বেইজিং সফরে যেতে পারেন।
প্রসঙ্গত, ইয়েলেনের এই সফরকে চীন ও মার্কিন সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।