দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সালমান এফ রহমান জানিয়েছেন আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্রের চাওয়া একই। তিনি বলেন, আমি কয়েকদিন আগে আমেরিকার রাজধানীতে গিয়েছিলাম। তখন আমেরিকার মন্ত্রীদের সঙ্গে দেখা হয়েছে। তখন তারা তিনটি বিষয় বলেছেন। প্রথম বিষয় বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়া উচিত। তখন আমি বলেছি, আপনারা যেটা চান সেটা আমাদেরও চাওয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চান।
ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়ন পরিষদের মাঠে বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচনি পথসভায় এসব কথা বলেন সালমান এফ রহমান।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় কথা ছিল বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণ হওয়া। তখন আমি বললাম যে, শান্তিপূর্ণর গ্যারান্টি আমি দিতে পারব না। কারণ সব নির্বাচনে সব সময় কিছু না কিছু মারামারি ঘটনা ঘটে থাকে। তবে কেউ যদি অশান্তি করার চেষ্টা করে, তখন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
যুক্তরাষ্ট্রের তৃতীয় কথার বিষয়ে তিনি বলেন, তারা বলেছে নির্বাচনটা অংশগ্রহণমূলক হতে হবে। তখন আমি বললাম, অংশগ্রহণমূলক নির্বাচন বলতে কি তোমরা বলতে চাও বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে? তখন তারা বলল যে, না আমরা কখনোই একথা বলি নাই, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেটা তাদের ব্যাপার। আমরা চাই নির্বাচনে একটি অনুকূল পরিবেশ করে দিতে, যাতে বাংলাদেশের জনগণ ভোটে অংশগ্রহন করতে পারে।
এসময় সালমান এফ রহমান আরও বলেন, বিএনপি ও জামাত বলেছিল যে নির্বাচন হবে না, কিন্তু এখন নির্বাচন চলে এসেছে। তাই ভুয়া কথা বলে বিএনপি জনসমর্থন হারিয়েছে।
এফএইচ