দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালমান এফ রহমান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশিদের কথা দিয়েছেন দেশে অবাধ, নিরপেক্ষ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। তার জন্য যা যা করা দরকার তাই করবেন তিনি।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চুড়াইন ইউনিয়নে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে কাজ করেছেন। তিনি শুধু আওয়ামী লীগেরই উন্নয়ন করেনি। তিনি বিএনপি-জামায়াতের উন্নয়নেও কাজ করেছেন। তিনি সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে দেশে স্বাস্থ্য ও কৃষিখাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তিনি বলেন, ঢাকা থেকে জেডকেডি রাস্তাটি চার লেনে উন্নতি করব ইনশাল্লাহ। এ ৫ বছরে দোহার ও নবাবগঞ্জে অনেক উন্নয়ন হয়েছে। আমাকে আপনারা আবার নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করুন। কথা দিলাম, আগামীতেও আরও ব্যাপক কাজ হবে ইনশাল্লাহ।
আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে বেশি বেশি ভোটার উপস্থিতি করতে হবে। যাতে মানুষ বুঝতে পারে দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে বলেন তিনি।
আরএ