দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের নৌকা প্রতীকের প্রার্থী শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতি করি। আমরা শান্তির রাজনীতি করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এর ছোঁয়া মনোহরদী- বেলাবোতেও লেগেছে। গত ১৫ বছরে আমার সংসদীয় আসনের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়েছে। এলাকার আইনশৃঙ্খলার কোনো অবনতি হয়নি। আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দেইনি। মাস্তানকে প্রশ্রয় দেইনি। সকল মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়ন করেছি। এই উন্নয়নযাত্রা অব্যাহত রাখতে এবারও মানুষ নৌকায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চরমান্দালিয়া ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে চরমান্দালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, সবাই মানুষের ঘরে ঘরে যাবেন। তাদের শেখ হাসিনা ও নৌকার দাওয়াত দিবেন। সবাই উন্নয়নের মার্কা নৌকায় ভোট চাইবেন। সুন্দর ও সুশৃঙ্খলভাবে প্রচারণা চালাবেন। এবার উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নির্বাচন হবে।
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, চরমান্দালিয়া ইউপি চেয়ারম্যান আনিছ উদ্দিন শাহীনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।
জেবি