দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ঘোষণা করেছে। দুই মাস আগে আনুষ্ঠানিকভাবে চীনের প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্তের পর নতুন কাউকে সেই দায়িত্ব দেওয়া হলো। দেশটির নতুন প্রতিরক্ষামন্ত্রীর নাম ডং জুন। খবর বিবিসি’র।
ডং নৌবাহিনীর একজন সাবেক কমান্ডার ছিলেন। তিনি সাবেক প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর স্থলাভিষিক্ত হলেন। শাংফুকে সর্বশেষ আগস্টে প্রকাশ্যে দেখা গিয়েছিল।
শুক্রবার বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির বৈঠকে চীনের একজন শীর্ষ আইনপ্রণেতা প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ডংয়ের নাম ঘোষণা করেন।
চলতি বছরের শুরুর দিকে সেনাবাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় পদচ্যুত হন ডং।
শাংফুকে সরিয়ে দেওয়ার আগে জুলাইয়ে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাংকেও সরিয়ে দিয়েছিল চীনা সরকার। তবে এই দুজনকে কেন তাদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, তার কোনো কারণ জানায়নি বেইজিং। এই দুই মন্ত্রীই তাদের স্ব স্ব পদে সাত মাসের জন্য বহাল ছিলেন।
এদিকে চলতি সপ্তাহে শুক্রবারের ওই বৈঠকে স্থায়ী কমিটি থেকে ৯ জন সিনিয়র সামরিক কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়। এছাড়া সপ্তাহের শুরুতে রাষ্ট্রীয় মালিকানাধীন মিসাইল ডিফেন্স প্রতিষ্ঠানের তিনজন নির্বাহীকেও বেইজিংয়ের শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এইউ