দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর চীন-বাংলাদেশ সম্পর্ক এবং সহযোগিতা আরও বিস্তৃত পরিসরে বিকশিত হবে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘ন্যাশনাল ইমেজ অব চায়না ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি। ঢাকাস্থ চীনা দূতাবাসের সহযোগিতায় সেন্টার ফর অল্টারনেটিভস (সিএ) এই সেমিনারের আয়োজন করে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন কৌশল আরও সংহত এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা গভীর করতে চায় চীন। একই সঙ্গে বাংলাদেশ-চীন কৌশলগত অংশীদারত্বকে নতুন মাত্রায় নিয়ে আসতে প্রস্তুত। চীন উভয় দেশের জনগণকে আরও বেশি সুবিধা দিতে আগ্রহী।
তিনি বলেন, আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের পর চীন-বাংলাদেশ সম্পর্ক এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তবিক সহযোগিতা আরও বিস্তৃত পরিসরে বিকশিত হবে।
রাষ্ট্রদূত ইয়াও বলেন, দ্বিপক্ষীয় পর্যায়ের বাইরে বাংলাদেশ-চীন সহযোগিতা আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে আরও প্রসারিত হবে এবং সমগ্র মানবজাতির স্বার্থে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে বৃহত্তর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, সুতরাং এখানে উপস্থিত আপনারা সবাইসহ দুই দেশের সর্বস্তরের জনগণকে চীন ও বাংলাদেশের সম্পর্ককে লালন, যত্ন ও রূপ দানের আহ্বান জানাচ্ছি এবং দুই দেশের থিংক ট্যাংক ও পণ্ডিতরা অনন্য ও অপূরণীয় ভূমিকা পালন করতে পারেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর অল্টারনেটিভসের (সিএ) নির্বাহী পরিচালক ড. ইমতিয়াজ আহমেদ।
এতে নর্থ সাউথ ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি এসআইপিজি প্রোগ্রামের পরিচালক অধ্যাপক ড. এস কে তৌফিক এম হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শাহাব এনাম খান বক্তব্য দেন।
শুভেচ্ছা জ্ঞাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন।
সেমিনারে সাবেক রাষ্ট্রদূত তারিক করিম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. ইফতেখার আহমেদ চৌধুরী, সাবেক পররাষ্ট্র সচিব শহীদুল হক, ড. জায়েদী সাত্তার, অধ্যাপক ড. বরকত-ই-খোদা প্রমুখ অংশ নেন।
ডিপি/