দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে দুই জরায়ুর অধিকারী এক নারী দুই দিনে দুই সন্তানের জন্ম দিয়েছেন। ২০ ঘণ্টার প্রসববেদনার পর এই দুই সন্তানের জন্ম দেন তিনি। প্রতি ১০ লাখে একজনের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে বলে জানা গেছে। খবর বিবিসি’র।
৩২ বছর বয়সী ওই নারীর নাম কেলসে হ্যাচার। মঙ্গলবার তিনি একটি কন্যাশিশুর জন্ম দেন। পরদিন বুধবার আরেকটি শিশুর জন্ম দেন হ্যাচার। ইউনিভার্সিটি অব আলাবামার বার্মিংহাম হাসপাতালে ওই দুই সন্তানের জন্ম হয়।
এই দুই ‘মিরাকল বেবি’র জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই দেন হ্যাচার। এমন ঘটনায় তাকে সাহায্য করায় মেডিকদের ‘অবিশ্বাস্য’ বলে মন্তব্য করেন এই নারী। দুই দিনে জন্ম হলেও তাদের ‘ভ্রাতৃত্বপূর্ণ যমজ’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।
হ্যাচার বলেন, আমরা ‘অবকাশ উদযাপনে’ এখন বাড়িতেই আছি। তার সন্তান বড়দিনের দিন জন্ম হওয়ার কথা ছিল।
একজন চিকিৎসক জানিয়েছেন, তিনজনই সুস্থ আছেন। তিনি জানান, তার পেশায় কেউ কেউ কখনই এ ধরনের ঘটনা দেখার সৌভাগ্যও পান না।
১৭ বছর বয়সে হ্যাচার জানতে পারেন তার দুটি জরায়ু রয়েছে। এই বিশেষ ব্যতিক্রম বিশ্বের প্রায় দশমিক ৩ শতাংশ নারীর ক্ষেত্রে দেখা যায়। আর একই সঙ্গে দুটি জরায়ুতে সন্তানধারণের সম্ভাবনা তো আরও কম।
এইউ