• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রস্তাবে যুদ্ধবিরতিতে রাজি ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
  ১২ মার্চ ২০২৫, ০৫:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ার কথা জানিয়েছে ইউক্রেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

আরও পড়ুন

দুই সন্তানকে হত্যার পর স্বামী-স্ত্রীর আত্মহত্যা!

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেপ্তার

মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবের জেদ্দায় যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের বৈঠকের পর এক ভিডিও বার্তা রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এই প্রস্তাবটি এখন রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের ৮ ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, রাশিয়ার সাথে তাৎক্ষণিকভাবে ৩০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার জন্য ইউক্রেন মার্কিন প্রস্তাবে সম্মত। বৈঠকে জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাকের নেতৃত্বে ইউক্রেনের একটি উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও সামরিক প্রতিনিধি দল অংশ নিয়েছেন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সৌদি আরবে থাকলেও মূল আলোচনায় তিনি উপস্থিত ছিলেন না বলে জানা গেছে। জেদ্দায় গুরুত্বপূর্ণ এই বৈঠক শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ‘যুদ্ধ শেষ করার জন্য এখন বল রাশিয়ানদের কোর্টে’। এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আশা রাশিয়া প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হবে। তিনি বলেন, ‘এরপরও তারা (রাশিয়া) এতে সম্মত না হলে আমরা জানতে পারব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আর কী বাধা আছে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান চান উল্লেখ করে রুবিও, ‘প্রস্তাবটি হলো গুলি বন্ধ করা। এই যুদ্ধে আজও মানুষ মারা যাচ্ছে, গতকালও মারা গেছে এবং দুঃখের বিষয়-যদি যুদ্ধবিরতি না হয়, তাহলে আগামীকাল মারা যাবে।’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের যুদ্ধের অবসান চান বলেও রুবিও উল্লেখ করেন। এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যৌথ বিবৃতির পর এক ভিডিও ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘ইউক্রেন এই প্রস্তাব গ্রহণ করেছে, আমরা এটিকে ইতিবাচক বলে মনে করি। আমরা এমন পদক্ষেপ নিতে প্রস্তুত।’ ইউক্রেন শান্তির জন্য প্রস্তুত উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘রাশিয়া কি যুদ্ধ বন্ধ করতে চায় না কি চালিয়ে যেতে চায় সেটা তাদের প্রকাশ করতে হবে। এখনই সত্য প্রকাশের সময়। যারা ইউক্রেনকে সাহায্য করছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।’ এদিকে, জেদ্দায় বৈঠকের পর এক বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেনে বন্ধ করে দেয়া গোয়েন্দা তথ্যের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে এবং দেশটিতে স্থগিত হয়ে যাওয়া সামরিক সহায়তাও পুনরায় চালু করা হবে।

কে

  • যুক্তরাষ্ট্র
  • যুদ্ধবিরতি
এ সম্পর্কিত আরও খবর
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
পরমাণু বোমার পরীক্ষা পুনরায় শুরুর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্রকে অচল করে দেওয়ার হুমকি আইআরজিসির
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপের জন্য মঞ্চ হতে প্রস্তুত পাকিস্তান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।