দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুইডেন এবং যুক্তরাজ্য-ভিত্তিক ওষুধ নির্মাতা কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা আদালতে প্রথমবারের মতো স্বীকার করেছে যে, এর কোভিড ভ্যাকসিনে একটি বিরল পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। আর, এ কারণে এই ওষুধ নির্মাতা কোম্পানিটিকে গুণতে হবে পারে বিশালাকারের অর্থ জরিমানা।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদসংস্থা টেলিগ্রাফে প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে। প্রতিবেদন অনুসারে, গত ফেব্রুয়ারিতে আদালতে জমা দেওয়া একটি নথিতে প্রতিষ্ঠানটি বলেছে, তাদের তৈরি কোভিড ভ্যাকসিনের কারণে খুব বিরল থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম (টিটিএস) এর ঘটনা ঘটতে পারে। যার ফলে মানুষের রক্তে প্লাটিলেট কমে যায় এবং রক্ত জমাট বেঁধে যায়। খবর টেলিগ্রাফ।
ফার্মাসিউটিক্যাল জায়ান্টের বিরুদ্ধে একটি ক্লাস অ্যাকশনে মামলা করা হচ্ছে দাবি করা হয়েছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাথে বিকশিত এর ভ্যাকসিন
ইংল্যান্ডের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি কোভিড-১৯ এর টিকার কারণে কয়েক ডজন ক্ষেত্রে মৃত্যু এবং গুরুতর আহত করেছে। এমন ডজনখানেক ঘটনার কথা উল্লেখ করে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের করা হয়েছে।
দুই সন্তানের জনক জেমি স্কট নামের এক ব্যক্তি গত বছর অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে প্রথম মামলাটি দায়ের করেছিলেন। তিনি ২০২১ সালের এপ্রিলে ভ্যাকসিন নেওয়ার পরে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ও তা জমাট বেঁধে যায়। যার ফলে তার স্বাভাবিক কার্যক্ষমতা কমে গেছে।
অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে ব্রিটিশ হাইকোর্টে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। যেখানে ভুক্তভোগীরা মোট ১০০ মিলিয়ন পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।
সরকার অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপের বিরুদ্ধে দায়মুক্তি দিয়েছে, কিন্তু, এখন পর্যন্ত এই ধরণের মামলায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে।
এম