দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ এক মাস পর দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এর আগে, সর্বশেষ গত ১৮ এপ্রিল এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর করোনায় মারা গেলেন ১৮ জন।
এদিকে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ১১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (১৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সর্বশেষ করোনা শনাক্ত হওয়া ১১ জনের সবাই ঢাকার বিভিন্ন হাসপাতালে নমুনা জমা দিয়েছেন। এ সময় করোনা সন্দেহে ৩১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৬।
অন্যদিকে, করোনা আক্রান্তদের মধ্যে ১০ জন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন।
দেশে এখন পর্যন্ত ২০ লাখ ৫০ হাজার ২৩৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৭ হাজার ৭০৭ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪৯৫ জন।
প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
ডিপি/