দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাকিস্তানে চীনা প্রকৌশলীদের গাড়ি বহর লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলায় চালানো হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পাখতুনখোয়া প্রদেশে এই ঘটনা ঘটেছে। এতে ৫ চীনা নাগরিকসহ ছয়জন নিহত হয়েছেন। খবর- আল জাজিরার।
আঞ্চলিক পুলিশ প্রধান মোহাম্মদ আলী গন্ডাপুর জানিয়েছেন, ইসলামাবাদ থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশের দাসুতে ক্যাম্পে যাওয়ার পথে চীনা প্রকৌশলীদের গাড়ি বহরের ওপর একটি বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়।
তিনি আরও জানান, এ হামলায় পাঁচ চীনা নাগরিক এবং তাদের পাকিস্তানি ড্রাইভার নিহত হয়েছেন।
দাসু হচ্ছে গুরুত্বপূর্ণ বাঁধের স্থান এবং এলাকাটিতে অতীতেও হামলা হয়েছে। এখানে ২০২১ সালে একটি বাসে বিস্ফোরণে নয় চীনা নাগরিকসহ ১৩ জন নিহত হয়েছিল।
ডিপি/