দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীনের একটি ব্যক্তিগত কোম্পানি মিথেন চালিত একটি রকেট মহাশূন্যে পাঠিয়েছে। ওই রকেট তিনটি স্যাটেলাইট মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দিয়েছে। এই মিশনটিকে বাণিজ্যিক উড়ানের জন্য মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। খবর আল জাজিরা’র।
এমন খবরের পর রকেটের সম্ভাব্য জ্বালানি হিসেবে মিথেনের এমন সাফল্যে বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করা হচ্ছে। এর ফলে খরচ যেমন কমবে পাশাপাশি পুনব্যবহারযোগ্য রকেটের জন্য নতুন দ্বার উন্মোচন করবে।
বেইজিংয়ের ল্যান্ডস্পেস টেকনোলজি’র ঝুকুয়ে-২ ওয়াই-৩ ক্যারিয়ার রকেট শনিবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৭টা ৩৯ মিনিটে উড্ডয়ন করে। রকেটটি চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।
এর মধ্য দিয়ে ইতিহাস সৃষ্টি করে ল্যান্ডস্পেস টেকনোলজি। কেননা এই প্রথম মিথেন চালিত রকেট স্যাটেলাইট নিয়ে উড্ডয়নে সফল হলো। মনে করা হয়, মিথেন-লিকুইড অক্সিজেন রকেটে দূষণ কম। এছাড়া এটা নিরাপদ, সস্তা এবং পুনব্যবহারযোগ্য রকেটের জন্য উপযুক্ত।
গত জুলাইয়ে বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে একটি মিথেন-লিকুইড অক্সিজেন রকেট উৎক্ষেপণ করে ল্যান্ডস্পেস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ল্যান্ডস্পেসের প্রতিদ্বন্দ্বী কোম্পানি ইলন মাস্কের স্পেসএক্স ও জেফ বেজোসের ব্লু অরিজিনকে পেছনে ফেলে তারা।
তবে শনিবারের এই উৎক্ষেপণের পর ল্যান্ডস্পেস জানায়, এই দুটি লঞ্চেই দেখা গেছে বাণিজ্যিক উৎক্ষেপণের জন্য ঝুকুয়ে-২ আস্থাশীল। এদিকে ওই তিন স্যাটেলাইটের ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি ল্যান্ডস্পেস।
এইউ