দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির চেষ্টা চালিয়েছিল জাতিসংঘ। কিন্তু জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভোটোতে সেই প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়। খবর আল জাজিরা’র।
সংযুক্ত আরব আমিরাত শুক্রবার (৮ ডিসেম্বর) যুদ্ধ বন্ধে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছিল। এর পক্ষে নিরাপত্তা পরিষদের ১৩ সদস্য ভোট দেয়। তবে ভেটো দিয়ে বসে যুক্তরাষ্ট্র। যদিও ভোটাভুটি থেকে বিরত ছিল যুক্তরাজ্য।
এর আগে বুধবার বিরল এক পদক্ষেপ নেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দুই মাসব্যাপী এই যুদ্ধের বৈশ্বিক হুমকি নিয়ে তিনি নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করে দেন।
জাতিসংঘে মার্কিন উপ-রাষ্ট্রদূত রবার্ট উড বলেন, যদিও যুক্তরাষ্ট্র দৃঢ়ভাবে একটি টেকসই শান্তিকে সমর্থন করে যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন উভয়ই শান্তি ও নিরাপত্তায় বসবাস করতে পারে, তবে আমরা অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বানকে সমর্থন করি না। এটি শুধুমাত্র পরবর্তী যুদ্ধের বীজ রোপণ করবে, কারণ হামাসের একটি টেকসই শান্তি দেখতে, একটি দ্বি-রাষ্ট্রীয় সমাধান দেখার কোনো ইচ্ছা নেই।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতির বিরোধিতা করে আসছে। তাদের বিশ্বাস এতে করে হামাস লাভবান হবে। যুদ্ধবিরতির পরিবর্তে বেসামরিক ব্যক্তিদের রক্ষায় যুদ্ধ সাময়িক থামিয়ে গত ৭ অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়াদের মুক্তির ব্যাপারে বেশি আগ্রহী ওয়াশিংটন।
এর আগে সাত দিনের জন্য যুদ্ধ বন্ধ রাখতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। এসময় কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি হয়। গত ১ ডিসেম্বর এই সময়সীমার সমাপ্তি ঘটে।
এইউ