দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের সামরিক অভিযানে অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২১ হাজারে। এছাড়া গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও প্রায় ৪০০ মানুষ। খবর-ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় জানিয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে আহত হয়েছে আরও অন্তত ৩৮২ জন।
সব মিলিয়ে গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৯১৫ জনে। একই সময়ে ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৫৫ হাজার ফিলিস্তিনি।
এদিকে, ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হালেভি জানিয়েছেন, হামাসের সঙ্গে চলমান সংঘাত এখনই শেষ হচ্ছে না। এই সংঘাত আরও কয়েক মাস চলবে বলেও ঘোষণা দেন তিনি।
এর আগে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও একই রকম ঘোষণা বলেছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত এই অভিযান চলবে।
অন্যদিকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজা উপত্যকায় চলমান যুদ্ধকে ‘বিপর্যয়ের ঊর্ধ্বে’ এবং ‘বিধ্বংসী যুদ্ধের ঊর্ধ্বে’ বলে বর্ণনা করেছেন। তিনি এটিকে ফিলিস্তিনি জনগণের ইতিহাসে নজিরবিহীন বলেও অভিহিত করেছেন।
যুদ্ধ শুরুর পর থেকে রামাল্লায় একটি মিশরীয় টিভি চ্যানেলের সাথে তার প্রথম সাক্ষাৎকারে তিনি বলেন, অঞ্চলটি অচেনা হয়ে উঠেছে এবং সতর্ক করে বলেন যে দখলকৃত পশ্চিম তীর যে কোনো সময় বিস্ফোরিত হতে পারে।
এ সময় ফিলিস্তিনি এই নেতা যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের খসড়া প্রস্তাবে ভেটো দিয়ে যুদ্ধ দীর্ঘায়িত করার জন্য ওয়াশিংটনকে অভিযুক্ত করেছেন।
ডিপি/