দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কর ফাঁকির মামলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে ক্যালিফোর্নিয়ার একটি জেলা আদালত। খবর দ্য ডন’র।
চলতি বছর এ নিয়ে দ্বিতীয় কোনো মামলায় হান্টারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো। এই মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ডেভিড ওয়েইস জানিয়েছে, আদালতে হান্টারের বিরুদ্ধে ৫৬ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রিটার্ন দাখিল, কর দিতে ব্যর্থতা, কর ফাঁকি এবং রিটার্নে মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় ৯ ধরনের অপরাধ সংঘটন করেছেন হান্টার।
এদিকে নতুন আরেক মামলায় ছেলের নাম জড়ানোয় বেশ বিপাকেই পড়েছেন বাইডেন। আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে পুনরায় লড়তে চান তিনি। কিন্তু ছেলের কুকর্ম তাকে বিপাকেই ফেলছে।
এর আগে একটি বন্দুক কেনার সময় মাদক ব্যবহার নিয়ে মিথ্যা তথ্য দিয়েছিলেন হান্টার।
প্রসঙ্গত, ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় সরকারে কর দেননি হান্টার। ওই সময়ের মধ্যে তার অন্তত ১৪ লাখ ডলার পর্যন্ত কর দেওয়ার কথা ছিল।
এইউ