দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকাণ্ডে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত লে. জেনারেল হাসান সারওয়ার্দীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার এই রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়।
এসময় বিচারককে উদ্দেশ করে হাসান সারওয়ার্দী বলেন, বিএনপির অফিসে শেষের একটা চেয়ার দিয়ে আমাকে বসানো হয়। আমি বসেছি, কিন্তু কোনো বক্তব্য দেইনি। মিয়া আরেফী সমবেদনা জানিয়ে বক্তব্য দিচ্ছিলেন।
তিনি বলেন, হঠাৎ ব্যাগ থেকে একটা কাগজ বের করে মিয়া আরেফী বাইডেনের উপদেষ্টা পরিচয়ে স্যাংশনসহ নানা বিষয়ে কথা বলেন। আমি নিজে তার প্রতিবাদ করি। আরেফী মিথ্যা তথ্য দিয়ে বলে সে আমার সঙ্গে জগিং করে। অথচ তিনি ল্যাংড়া, লাঠি ছাড়া হাঁটতে পারে না।
সারওয়ার্দী আরও বলেন, আমি আরেফীকে যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসিনি। তিনি টাকা খরচ বাংলাদেশে এসেছেন। রাজনীতি করি না, কোনো রাজনৈতিক দলের সদস্য না।
তিনি বলেন, আমি যুদ্ধাহত সৈনিক, যে কারণে রাষ্ট্র আমাকে বীরবিক্রম উপাধি দিয়েছে। আমার চাকরির জীবনে দেশের জনগণ ও সার্বভৌম রক্ষার জন্য ত্যাগ শিকার করেছি। এ দেশের জনগণের দেওয়া অর্থে আমাদের সংসার চলেছে। দেশের প্রতি দায়বদ্ধতা আমার রক্ত মাংসের সঙ্গে মিশে আছে।
এইউ