দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভবিষ্যতে ন্যাটোভুক্ত একটি দেশকে হামলা করতে পারে রাশিয়া, এমন দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির এমন দাবিকে ‘পুরোপুরি অবান্তর’ বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এটা তার দেশের স্বার্থের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরা’র।
রোববার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন পুতিন। কয়েক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে দিয়ে বলেছিলেন, রাশিয়া যদি ইউক্রেনে জয়ী হলে ন্যাটোভুক্ত একটি মিত্র দেশে হামালা করতে পারে, এতে তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত হতে পারে।
রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল রোসিয়াকে পুতিন বলেন, এটা পুরোপুরি বোকার মতো কথাবার্তা এবং আমি মনে করি প্রেসিডেন্ট বাইডেন এটা বোঝেন। রাশিয়ার কোনো কারণ, স্বার্থ, ভূরাজনৈতিক স্বার্থ বা অর্থনৈতিক, রাজনৈতিক বা সামরিক কোনো কারণই নেই ন্যাটো দেশগুলোর সঙ্গে লড়াই করার।
রুশ প্রেসিডেন্ট আরও বলেন, এই অঞ্চলে নিজের ‘ভুল নীতি’ সঠিক প্রমাণ করতে বাইডেন হয়ত এ ধরনের ভয়ভীতি সৃষ্টির চেষ্টা করছেন। ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলার পর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে মার্কিন-রুশ সম্পর্ক।
গত ২২ মাস ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে ১১১ বিলিয়ন ডলারের অস্ত্র, সরঞ্জাম ও অন্যান্য সহায়তা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এই অঞ্চল এবং ইউক্রেনে রাশিয়ার অগ্রসরমানতা ঠেকাতেই যুক্তরাষ্ট্র দেশটিকে সহায়তা দিয়ে যাচ্ছে। ইউক্রেনকে আরও সহায়তা দেওয়ার পরিকল্পনা করে রেখেছেন বাইডেন।
এইউ