দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আফগানিস্তানের তালিবান সরকার তাদের সাবেক একজন মুখপাত্রকে চীনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি’র।
২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখল করে নেওয়ার পর এই প্রথম কোনো দেশে আনুষ্ঠানিকভাবে নিজেদের রাষ্ট্রদূত নিয়োগ করল তালিবান সরকার। বিলাল কারিমি গত মাসের শেষদিকে চীনে পৌঁছে নিজের দায়িত্ব বুঝে নেন বলে জানিয়েছে আফগানিস্তান।
বার্তা সংস্থা রয়টার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেন, চীনে তিনি (বিলাল) আফগান ইসলামি আমিরাতের আনুষ্ঠানিক রাষ্ট্রদূত। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার বিলালই প্রথম রাষ্ট্রদূত বলেও জানায় দেশটি।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে অফিস সময়ের বাইরে মন্তব্য করতে রাজি হয়নি। এর মাধ্যমে আফগানিস্তানের তালিবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে কিনা, তা-ও জানায়নি চীন।
এর আগে বেইজিংয়ে আফগান দূতাবাসের দায়িত্ব একজন চার্জ দি অ্যাফেয়ার্সকে দেওয়া হয়েছিল। চার্জ দ্য অ্যাফেয়ার্সকে একজন রাষ্ট্রদূতের মতো স্বাগতিক রাষ্ট্রের কাছে পরিচয়পত্র পেশ করতে হয় না।
এখনও পর্যন্ত কোনো দেশই আফগানিস্তানের তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি। চীনও এর ব্যতিক্রম নয়। তবে প্রথম দেশ হিসেবে গত সেপ্টেম্বরে আফগানিস্তানে নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছিল চীন।
প্রসঙ্গত, তালিবান প্রশাসন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে উচ্চাভিলাষী বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হওয়ার ব্যাপারে এর আগে আগ্রহ প্রকাশ করেছে।
এইউ