দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ধসে পড়ার আশঙ্কায় রয়েছে প্রায় ১ হাজার বছর পুরোনো বিশ্ববিখ্যাত গারিসেনদা টাওয়ার। ইতালির বোলোনায় অবস্থিত ঐতিহাসিক এই স্থাপনাটি ‘হোলানো টাওয়ার’ নামেই বেশি পরিচিত। খবর এনডিটিভি’র।
প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত হেলে পড়ার কারণে শহরটির সবচেয়ে উঁচু এই টাওয়ার ধসে পড়ার ঝুঁকিতে রয়েছে। ১৫০ ফুট লম্বা টাওয়ারটি ১৪ শতক থেকেই ৪ ডিগ্রি হেলে রয়েছে। তখন এটিকে স্থিতিশীল করার জন্য টাওয়ারের শীর্ষ সরাতে গিয়ে এমনটা ঘটে।
বর্তমানে ঐতিহাসিক পিসার টাওয়ার ৫ ডিগ্রি হেলে রয়েছে। সে তুলনায় গারিসেনদা টাওয়ার এক ডিগ্রি কম অর্থাৎ ৪ ডিগ্রি হেলে রয়েছে। কিন্তু টাওয়ারটি এখন এত বেশি হেলে গেছে যে নাগরিক সুরক্ষায় পরিকল্পনা হাতে নিয়েছে শহরটির কর্মকর্তারা।
সিএনএন বলছে, টাওয়ারটি এখন ‘যেকোনো সময় এবং হঠাৎ করে ধসে’ পড়তে পারে। এখন টাওয়ার ধসে পড়লেও যাতে আশপাশের ভবনগুলোর ক্ষয়ক্ষতি কম হয়, সেজন্য ধাতবের বেষ্টনি দেওয়া হবে।
এক বিবৃতিতে শহরের পৌরসভা জানিয়েছে, সম্ভাব্য ধসের কথা মাথায় রেখে আশপাশের ভবনগুলোর দুর্বলতা এবং মানুষজনের সংস্পর্শে কমাতে টাওয়ারের চারপাশে বেষ্টনি দেওয়া হবে। পাশাপাশি এখানে যেন কেউ প্রবেশ করতে না পারে সেটাও নিশ্চিত করা হবে।
একটি সায়েন্টিফিক কমিটি হেলানো এই টাওয়ার ধসে পড়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে। ২০১৯ সাল থেকে টাওয়ারটি পর্যবেক্ষণ করছে এই কমিটি। এজন্য তারা প্রাচীন এই টাওয়ারে সেনসরও প্রতিস্থাপন করেছিল। চলতি বছরের অক্টোবর কমিটি জানায় টাওয়ারটি ধসে যেতে পারে।
এইউ