দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাপানের ইয়াকুশিমা দ্বীপের কাছে একটি মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় বিমানটিতে আট জন কর্মকর্তা ছিলেন।
জাপানের কোস্টগার্ড বিবিসিকে জানায়, উদ্ধারকারীরা একজন যাত্রীকে খুঁজে পেয়েছেন, যিনি ‘নিঃশ্বাস নিচ্ছিলেন না’।
কর্মকর্তাদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ওই বিমানের ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমার উপকূলের কাছে পাওয়া গেছে।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে বলছে, সিভি-২২ অসপ্রে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। তখন বিমানটির বাম ইঞ্জিনে আগুন চলতে দেখা যায়।
ধারণা করা হচ্ছে, ওই সামরিক বিমানটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটিতে যাচ্ছিল।
জাপানের মুখ্য ক্যাবিনেট সেক্রেটারি হিরোকাজু মাতসুনো বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ওই সামরিক বিমানটি রাডার থেকে নিখোঁজ হয়।
এর ৭ মিনিট পর একটি ডিসট্রেস কল পায় জাপানের কোস্টগার্ড। এতে বলা হয়, ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে।
জাপানের কোস্টগার্ডের একজন মুখপাত্র জানায়, তারা ঘটনাস্থলে ছয়টি নৌকা ও দুটি হেলিকপ্টার পাঠায়। ৪টার দিকে ওই হেলিকপ্টার দুটি ঘটনাস্থলে গিয়ে দেখতে পায়, তাদের ধারণা অনুযায়ী প্লেনের ধ্বংসাবশেষ এবং একটি লাইফ বোট।
এইউ