দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জাপান। সকালে আইসিসি একাডেমির দুই নম্বর মাঠে টস জিতে জাপানকে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাদেশ।
ব্যাট করতে নেমে রান না করলেও শুরুতে ধরে খেলেন জাপানের দুই ওপেনার। ওপেনিং জুটি ভাঙে ১০ম ওভারের চতুর্থ বলে আদিত্য পাডকের (৮) বিদায়ে।
ওপেনিং জুটি ভাঙার পর অবশ্য নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জাপান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন ওপেনার নিহার পারমার। এছাড়া ১৭ রান আসে কিফার লেক আর ১৩ রান আসে কাজুমা কাটুর ব্যাট থেকে।
শেষ পর্যন্ত ৪৭.১ ওভারে সব উইকেট হারিয়ে ৯৯ রান করেছে জাপান। বাংলাদেশের পক্ষে সমান ২টি করে উইকেট নেন মাহফুজুর রহমান ও আরিফুল ইসলাম। এছাড়া ১টি করে উইকেট নেন ইকবাল হোসেন, মারুফ মৃধা, বর্ষন, শখ পারভেজ ও মোহাম্মদ রিজওয়ান।
এমআর/